ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মহান বিজয় দিবস সাজসজ্জায় বেলুনের পরিবর্তে জন্মনিয়ন্ত্রণ কনডম, নিন্দা ও প্রতিবাদের ঝড়


ভেদরগঞ্জ প্রতিনিধি  photo ভেদরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১২-২০২২ দুপুর ১:৪৫

শরীয়তপুর সদর হাসপাতালে মহান বিজয় দিবসের সাজসজ্জায় বেলুনের পরিবর্তে জন্মনিয়ন্ত্রণ কনডম ব্যবহারের অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। জরুরী বিভাগের ইনচার্জ রেজাউলকে প্রত্যাহার করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী সর্বস্তরের মানুষের। 

মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৫ ডিসেম্বর ১০০ শয্যা বিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালে স্ব স্ব বিভাগের কর্মকর্তা কর্মচারীদের নিজনিজ বিভাগের সৌন্দর্যবর্ধনের নির্দেশ দেন তত্বাবধায়ক ডা. আব্দুস সোবাহান। ওই নির্দেশ প্রতিপালন করতে গিয়ে হাসপাতালের প্রধান ফটক,  জরুরি বিভাগের পুরো কক্ষে বেলুনের ফাঁকে ফাঁকে জন্মনিয়ন্ত্রণ কনডম ফুলিয়ে থোকায় থোকায় ঝুলিয়ে দেয়া হয়। মুহুর্তে ওই ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে মুক্তিযোদ্ধা, তাদের সন্তান ও স্বাধিনাতার পক্ষের শক্তি গুলো।  ততক্ষনে ভাইরাল ওই ছবিটি। এদিকে বিষয়টি নজরে আসায় এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী ৩ কার্যদিবসের মাধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া, জরুরী বিভাগ ইনচার্জ ব্রাদার রেজাউল করিমকে ইনচার্জের পদ থকে প্রত্যাহার করা হয়েছে। এঘটনায় তিব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে সচেতান মহল।

১০০ শয্যা বিশিষ্ট শরীযতপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন কুমার পোদ্দার বলেন, আমার হাসপাতালে এরকম নেক্কার জনক ঘটনার জন্য আমরা লজ্জিত। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো: দুলাল ছৈয়াল বলেন, এ ঘটনার মুক্তিযোদ্ধাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। অবশ্যই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ওই হাসপাতালে ভর করেছে। কোন ভাবেই আমরা এটা মেনে নিতে পারিনা। বাংলাদেশ মানবাধিকার কমিটির শরীয়তপুর জেলা শাখার সভাপতি এডভোকেট মাসুদুর রহমান মাসুদ জানান, এ মাসে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের সর্বোচ্চ সম্মান দিয়ে থাকি, শরীয়তপুর সদর হাসপাতাল কনডম দিয়ে সাজসজ্জা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের তারা অস্মান করেছে। যারা এটা করেছে তাদের কঠোর শাস্তি দাবি জানান তিনি। অভিযুক্ত ব্রাদার ইনচার্জ রেজাউল করিমকে তার মতামত জানার জন্য হাসপাতালে পাওয়া যায়নি। এছাড়াও তাকে ফোন করেও পাওয়া যায়নি।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্ববধায়ক ডা. মো. সোবাহান জানান, এ ঘটনায় তাকে জরুরী বিভাগের দায়িত্ব থেকে অবহিত দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক