হারকেও জয়ের মানসিকতা দিয়ে মেনে নিতে হবে : ইবি ভিসি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, এই ডিসেম্বর মাস বাঙালির গৌরবের, শৌর্যবীর্যের। এই মাসেই ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং আন্তঃ বিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা শুরু হলো। ১৯৭১ সালে প্রতিযোগিতা ছিল হারাবার। সেই লড়াইয়ে অনেক রক্তক্ষরণ হয়েছিল। ক্রীড়া প্রতিযোগিতায় হারজিত থাকবেই, কিন্তু কোনো রক্তক্ষরণ যেন না হয়। হারকেও জয়ের মানসিকতা দিয়ে মেনে নিতে হবে। এটাই ক্রীড়াচর্চার মাহাত্ম্য।
রবিবার (১৮ ডিসেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয় খেলার মাঠে আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা-২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বেলা ১১টার দিকে শুরু উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়া-৪ আসনের সংসদ-সদস্য (এমপি) ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর হতে হবে শিক্ষার্থীদের। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে অবকাঠামো তৈরি করছেন তার ওপর দাঁড়িয়ে তোমাদেরকে উপরিকাঠামো তৈরির দায়িত্ব নিতে হবে। ৩০ লাখ শহীদের রক্তঋণ পরিশোধের ঐতিহাসিক দায়িত্ব তোমাদেরকেই পালন করতে হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক আগে থেকেই ক্রীড়া প্রতিযোগিতা হয়ে আসছে। এ ধরনের প্রতিযোগিতায় পারস্পরিক চেনাজানা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমরা সমৃদ্ধ হয়েছি । তোমাদের এই বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকুক এই আশাবাদ ব্যক্ত করছি।
পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ-সদস্য (এমপি) ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম, আন্তঃবিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, অলিম্পিক পতাকা উত্তোলন করেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্পোর্টস ফেডারেশন (ফিসু)-এর পতাকা উত্তোলন করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমান।
এবার ১৪টি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের ১৪টি এবং ছাত্রীদের ৮টি দল এ ভলিবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে । চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ছাত্রদের প্রথম খেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় ২-০ সেটে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়েছে। এর আগে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২২ গত ৩ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু হয় এবং ৬ ডিসেম্বর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন