বিশ্বকাপ ফাইনাল ঘিরে ঢাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার
আজ কাতার বিশ্বকাপের ফাইনাল। আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে কাতার বিশ্বকাপের। রবিবার লুসাইল আইকনিক স্টেডিয়ামে শেষ হাসি কারা হাসবে সেটা এখনই বলার উপায় নেই। তবে এই খেলাকে কেন্দ্র করে ঢাকায় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক থাকবে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ ও এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এ কে এম হাফিজ আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন, রাজধানীতে যতগুলো স্পটে বড় পর্দায় খেলা দেখানো হবে সবগুলোতে পুলিশ মোতায়েন থাকবে। ঢাকার ৮ বিভাগের ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে।
এদিকে, র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, র্যাবের রুটিন পেট্রোল ও চেকপোস্ট থাকবেই। পাশাপাশি ফুটবল খেলাকেন্দ্রিক নাশকতা, সহিংসতা কিংবা সংঘাতের কোনো তথ্য পাওয়া গেলে র্যাবের পর্যাপ্ত ফোর্স মুভ করবে।
আজকের ফাইনাল ম্যাচ বড় পর্দায় দেখা যাবে ঢাকার বেশ কিছু এলাকায়। এর মধ্যে রয়েছে মতিঝিলে বাফুফে ভবনের সামনের লন, ধানমন্ডির রবীন্দ্র সরোবর, উত্তরা রবীন্দ্রসরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, হাতিরঝিলে মুজিব চত্বর, গুলশান-২ নগর ভবন, মোহাম্মদপুর বছিলার লাউতলা খালসংলগ্ন মাঠ, প্যারিস রোডসংলগ্ন মাঠ, কাচকুড়া কলেজ মাঠ, শ্যামলী পার্ক, খিলগাঁও তালতলা মার্কেট, সরকারি তিতুমীর কলেজ চত্বর ও বসুন্ধরা সিটি শপিংমলের সামনে।
এছাড়া পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক, মতিঝিলের মধুমতি সিনেমা হলে বড় পর্দায় খেলা দেখা যাবে। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দু’টি ও হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে একটি ডিজিটাল স্ক্রিন বসানো হয়েছে। বলতে গেলে গোটা রাজধানীজুড়েই বিভিন্ন স্থানে ডিজিটাল স্ক্রিন বসাতে দেখা গেছে।
প্রীতি / প্রীতি
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান