ঢাকা মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ইয়াস- এর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পবিপ্রবি'র ৬ শিক্ষার্থী


মারসিফুল আলম রিমন, পবিপ্রবি  photo মারসিফুল আলম রিমন, পবিপ্রবি
প্রকাশিত: ১৯-১২-২০২২ দুপুর ১১:০

বিশ্বব্যাপি কৃষি শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন ইয়াস (IAAS- International Association of Students in Agricultural and Related Sciences) এর ২০২২-২৩ সেশনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক বোর্ড গঠিত হয়েছে। এতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) ৬ শিক্ষার্থী বিভিন্ন দায়িত্বে মনোনীত হয়েছেন। 

সম্প্রতি প্রকাশিত হওয়া ইয়াস বাংলাদেশের নতুন এই এক্সিকিউটিভ বোর্ড এবং কন্ট্রোল বোর্ডের ৮ সদস্যের মধ্যে এক্সিকিউটিভ বোর্ডে ২ জন এবং কন্ট্রোল বোর্ডে ১ জন সহ মোট ৩ জন পবিপ্রবিয়ান কাজ করার সুযোগ পেয়েছেন যারা বর্তমানে ইয়াস বাংলাদেশ পবিপ্রবির বিভিন্ন পদে দায়িত্বরত। দায়িত্ব প্রাপ্তরা হলেন- ফারজানা ইয়াসমিন তিথি, হেড অব কন্ট্রোল বোর্ড,ইয়াস বাংলাদেশ | ডিরেক্টর, ইয়াস বাংলাদেশ পবিপ্রবি | এস, এম, রিয়াজ-উস সালেহীন,  ভাইস ডিরেক্টর অব কমিউনিকেশন, ইয়াস বাংলাদেশ | ভাইস ডিরেক্টর অব কমিউনিকেশন, ইয়াস বাংলাদেশ পবিপ্রবি | ফামিন জাহান ঐশী, ভাইস ডিরেক্টর অব এক্সচেঞ্জ কোওর্ডিনেটর ইয়াস বাংলাদেশ | কন্টেন্ট ডিজাইনার, ইয়াস বাংলাদেশ পবিপ্রবি | 

এছাড়াও ইয়াস ওয়ার্ল্ডের কোয়ালিটি বোর্ডে কাজ করার সুযোগ পেয়েছেন ইয়াস-বাংলাদেশ পবিপ্রবি'র ৪ জন শিক্ষার্থী। তারা হলেন- উম্মে সাঈদা, গ্লোবাল ফাইন্যান্স অফিসার ফর ইকোনমিক ডেভেলপমেন্ট ইয়াস ওয়ার্ল্ড | সাবেক সেক্রেটারি অব প্রমোশন, ইয়াস বাংলাদেশ পবিপ্রবি | নাজনীন জাহান পুষ্পিতা, গ্লোবাল ইভেন্ট ডকুমেন্টার, ইয়াস ওয়ার্ল্ড | ইভেন্ট কোওর্ডিনেটর, ইয়াস বাংলাদেশ পবিপ্রবি | ফামিন জাহান ঐশী, গ্লোবাল এক্সপ্রো এডমিনিস্ট্রেশন অফিসার ইয়াস ওয়ার্ল্ড | কন্টেন্ট ডিজাইনার, ইয়াস বাংলাদেশ পবিপ্রবি | আতিক রাহাত রহমান, গ্লোবাল কন্টেন্ট রাইটার, ইয়াস ওয়ার্ল্ড | কন্টেন্ট রাইটার, ইয়াস বাংলাদেশ পবিপ্রবি | 

ইয়াস ওয়ার্ল্ডের কোয়ালিটি বোর্ড মেম্বার, ফিনান্স অফিসার উম্মে সাইদা সকালের সময়-কে জানান,  ইয়াস ওয়ার্ল্ডে সংযুক্ত থাকার ফলে বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও প্রফেশনালদের সঙ্গে কাজ করে তাদের দৃষ্টিভঙ্গি, কৃষি, সংস্কৃতি সম্পর্কে জানতে পারছি একই সাথে প্রফেশনাল যোগ্যতা বৃদ্ধি এবং চর্চা করে কৃষিভিত্তিক শিক্ষার্থীদের আত্মউন্নয়ন ও কৃষিভিত্তিক কাজ করার এক বড় মাধ্যম ইয়াস।

ন্যাশনাল কমিটির ভাইস ডিরেক্টর অব কমিউনিকেশন এস. এম. রিয়াজ-উস-সালেহিন বলেন, কৃষি প্রযুক্তি ও গবেষণার উপর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মননশীলতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে ইয়াস। আমাদের নতুন এ বোর্ডের লক্ষ্য থাকবে আরও অধিক শিক্ষার্থীদের গবেষণা ও গুণগত কৃষি চর্চার দিকে আগ্রহী করে তোলা।

উল্লেখ্য, বিশ্বব্যাপী কৃষি অনুষদীয় শিক্ষার্থীদের মধ্যে অভিজ্ঞতা, জ্ঞান এবং ধারণার আদান-প্রদান প্রচার করা এবং সারা বিশ্বে কৃষি ও সংশ্লিষ্ট বিজ্ঞানের ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া উন্নত করার লক্ষ্য নিয়ে ১৯৫৭ সালে তিউনিশে প্রতিষ্ঠিত হয় ইয়াস। বেলজিয়ামের লিউভেনে বর্তমানে এর সদর দপ্তর অবস্থিত। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইয়াস-বাংলাদেশ ইউনিট শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের কৃষি ও কৃষি সম্পর্কিত বিষয়ের শিক্ষার্থীদের সার্বিক উন্নতিসাধন ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

ইতোমধ্যে এগ্রিকালচার ডিপ্লোমেটিক সিম্পোজিয়াম, ক্যারিয়ার টক, রিসার্চ মেথোডলজি ট্রেইনিং, ক্যারিয়ার আড্ডা, স্কিলস আপ,স্কিল আওয়ারস এবং কৃষি বিষয়ক প্রোগ্রাম সহ অসংখ্য কম্পিটিশন প্রোগ্রাম আয়োজন করেছে ইয়াস-বাংলাদেশ পবিপ্রবি ইউনিট। 

এছাড়াও বর্তমানে ইয়াস-বাংলাদেশ পবিপ্রবি'র সাবেক সদস্যরা বিভিন্ন ক্ষেত্রে এবং দেশ-বিদেশে তাদের যোগ্যতার ছাপ রেখে যাচ্ছেন। নতুন এ বোর্ডে মনোনীত সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এমএসএম / এমএসএম

পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক হেমায়েত জাহানকে ইউট্যাবের শুভেচ্ছা

ইবি'র শিক্ষক মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন

নিষিদ্ধ ছাএলীগের হামলায় আহত ডিআইইউ ছাত্র নেতা

কাউনিয়ায় পুকুর নিয়ে বিরোধ: মাছ লুট ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

ডিআইইউ ও পাকিস্তানের ফাস্ট-এনইউসিইএসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

সুইডেনের 'ইউনিভার্সিটি অব গাভলে' সফরে ইবি প্রতিনিধি দল

শেকৃবিতে সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ প্রক্টর ও ট্রেজারারের বিরুদ্ধে

পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?

টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি

ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প

ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী