মধুখালীতে ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণ
ফরিদপুরের মধুখালীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে উপজেলার পৌরসভায়সহ বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
১৫ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এবং ১২ টায় জাহাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ভিজিএফ চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধাারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্দা মোঃ মোতালেব হোসেন মৃধা,জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা মোঃ ইসহাক হোসেন ট্যাগ অফিসারের প্রতিনিধি কামালদিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোতালেব হোসেনসহ ইউনিয়ন ঞপরিষদের সদস্যগণ। এ ছাড়া মধুখালী পৌরমেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন মধুখালী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ভিজিএফ ও করোনায় কর্মহীন ৪ হাজার ৮১জনের মধ্যে কাঊন্সিলদের নিয়ে চাল বিতরন করেন। রায়পুর ইউনিয়নে ১হাজার ২শ ৬১ জন,জাহাপুর ইউনিয়নে ৮শ ২৩জন, কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুল বাশার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১হাজরা ২শ হতদরিদ্রদের মাঝে ইউপি সদস্যদের সাথে নিয়ে চাল বিতরণ করেন। ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৫শ ৫৮জন হতদরিদ্রদের মাঝে ইউপি সদস্যদের সাথে নিয়ে প্রত্যেককে ১০ কেজী চাল বিতরণ করা হয় ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত