আজ সকালেও সবচেয়ে দূষিত ঢাকার বাতাস
বাতাসের মান 'বিপজ্জনক' নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান আজও প্রথম। আজ সোমবার ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৯৯। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' বলা হয়। আর ৩০১- এর বেশি স্কোরকে 'বিপজ্জনক' বলা হয়। গতকাল রবিবার ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৩০৮।
পাকিস্তানের লাহোর ২৯৯ এবং ভারতের দিল্লি ২৪৩ একিউআই স্কোর নিয়ে যথাক্রমে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে। ১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য 'অস্বাস্থ্যকর' বলে মনে করা হয়। অন্যদিকে ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই 'ঝুঁকিপূর্ণ' বলে বিবেচিত হয়। যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণের সমস্যায় জর্জরিত। এর বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। গত এক সপ্তাহে বিশ্বের দূষিত শহরের মধ্যে ৬ দিনের বেশকিছু সময়জুড়ে ঢাকা ছিল শীর্ষে। বাকি দু'দিন ছিল দ্বিতীয় থেকে চতুর্থ অবস্থানে। ১০ ও ১১ ডিসেম্বর সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত একিউআই স্কোর ছিল ১৯০-২২০ এর ঘরে। এ দু'দিন বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় থেকে চতুর্থ অবস্থানে ছিল ঢাকা।
এর পর থেকে বায়ুর মান খারাপ হতে শুরু করে। ১২ ডিসেম্বর থেকে গতকাল রবিবার পর্যন্ত দিনের কয়েক ঘণ্টাজুড়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ঢাকা।
১২ ডিসেম্বর সকাল ১০টায় একিউআই স্কোর ২০২; ১৩ ডিসেম্বর সকাল ১১টায় ২৬৫; ১৪ ডিসেম্বর সকাল ১০টা ১০ মিনিটে ৩৮২ এবং ১৫ ডিসেম্বর সকাল সোয়া ১০টায় রাজধানীর বায়ুর মান ছিল ৩৩৭। ১৬ ডিসেম্বর শুক্রবার ছুটির দিনে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা ছিল শীর্ষে। বায়ুর মান ছিল ২১০ থেকে ২৫৬-এর মধ্যে। আর শনিবার দুপুর ১টা ১৪ মিনিটের দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২১৬।
প্রীতি / প্রীতি
সৌদিতে চাকরির প্রলোভনে মানবপাচার, সিআইডির হাতে গ্রেপ্তার ১
নজরুলের চেতনায় মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান
উত্তরায় তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী ছাত্রী সংবর্ধনা
নজরুলকে স্মরণে ডিএনসিসির সব অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে করার ঘোষণা
পুলিশের ছত্রছায়ায় মাদক কারবারিরা সেল্টারের অভিযোগ
শিশু হাসপাতালে মোবাইল চুরি, আনসারের তৎপরতায় হাতেনাতে আটক যুবক
সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা পল্লব ঢাকায় গ্রেফতার
রংপুরে একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা এবং সুষ্ঠু বিচার দাবি জিএম কাদেরের
মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রামিং প্রতিযোগিতা
প্রিয়জনের যত্নে পাশে দিয়ামনি ই কমিউনিকেশন ও মেডিক্যালস বিডি
রাসুল (সা.)-এর সুন্নাহ ও আদর্শ জীবনভিত্তিক বাস্তবায়নের আহ্বান