ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আর্জেন্টিনার জয়ে দুমকিতে সমর্থকদের আনন্দ শোভাযাত্রা


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৯-১২-২০২২ বিকাল ৬:৪৫

নাটকীয়তায় ভরা ফাইনাল শেষে বিশ্বকাপ ট্রফি হাতে তুললেন লিওনেল মেসি। যে ট্রফির জন্য আর্জেন্টিনার অপেক্ষা ৩৬ বছরের। আর্জেন্টিনার শ্বাসরুদ্ধ কর ম্যাচ জয়লাভ করায় সমার্থকদের এ-ই বিশ্বকাপ উন্মাদনা ও আনন্দ ছড়িয়ে পড়ছে সারাবিশ্বে। তারই অংশ হিসেবে বাংলাদেশে বিভিন্ন জেলা উপজেলা গ্রাম পর্যায়েও আনন্দের জোয়ার।

পটুয়াখালীর দুমকীতে গতকাল রাতে আর্জেন্টিনা জয়লাভ করায় সমর্থকরাও পিছিয়ে নেই বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ শোভাযাত্রায়। সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় সরকারি জনতা কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের প্রধান সড়ক, লেবুখালী-বাউফল মহাসড়ক, পীরতলা বাজার,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে কলেজ মাঠে  এসে শেষ হয়। র‍্যালিতে শিশু-বৃদ্ধাসহ নানা বয়সের আর্জেন্টিনা সমর্থকরা অংশগ্রহণ করেন।

এসময় তাদের কণ্ঠে আর্জেন্টিনার বিজয়ী ধ্বনি, বাশির সুর, ব্যান্ড পার্টির ঢোলের আওয়াজে আনন্দে স্লোগানে - স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের জনপদ। র‍্যালির নেতৃত্বে দিয়েছেন, শিক্ষক, শিক্ষার্থী, ডাক্তার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ।

এ সময় আয়োজকরা বলেন, হাজার হাজার মাইল দূর থেকেও আমাদের দেশের মানুষের মাঝে আর্জেন্টিনার নাম হৃদয় সঞ্চারিত হচ্ছে। আমাদের বহুদিনের স্বপ্ন আর্জেন্টিনা বিশ্বকাপ জয় লাভ করা, আজ আমাদের সেই স্বপ্ন পূরণ হয়েছ তাই আমরা মেসিকে ও আর্জেন্টিনা  দলকে দূর থেকে এই আনন্দ উৎসাহিত করতে এ বর্ণাঢ্য আয়োজন। কালকে শ্বাসযুদ্ধকর ম্যাচ ছিল। তারপরও কাতারের বিশ্বকাপের জয়লাভ করায় আনন্দ ও উন্মাদনা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এবার ৩৬ বছরের আক্ষেপ আর্জন্টিনা বিজয়ী হবে এটাই স্বপ্ন ছিল এবং পূরণ হয়েছে। হাজারো মানুষের শোভাযাত্রার কারণে লেবুখালী-বাউফল মহাসড়কে পৌনে একঘন্টা যানজটের সৃষ্টি হয়ে যায়।

সুজন / সুজন

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ