ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১২-২০২২ রাত ৯:১২

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসনামলে সাংবাদিকদের কল্যাণে বহুমুখী কাজ করেছেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করে সেখানে অনুদান দিয়েছেন।

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম (কেডিজেএফ)- ঢাকার বিশেষ সাধারণ সভায় (ইজিএম) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম কামাল বলেন, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের চেতনাকে যারা ধারণ করে তাদেরকে এগিয়ে নিতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিহার্য।

আয়োজক সংগঠনের সভাপতি কাজী আব্দুল হান্নানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন নিউজ ২৪ টিভির নির্বাহী সম্পাদক রাহুল রাহা, মাছরাঙা টিডির বার্তাপ্রধান রেজওয়ানুল হক রাজা, বিএফইউজের সহসভাপতি মধুসূদন মণ্ডল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, সিনিয়র সাংবাদিক আশীষ কুমার দে, ৭১ টিভির নাদিয়া শারমিন প্রমুখ।

অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে খুলনা বিভাগের তিন জন নির্বাচিত হওয়ায় তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়।

তারা হলেন- সভাপতি মোরসালিন নোমানী, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ ও কার্যনির্বাহী সদস্য এস এম মুস্তাফিজুর রহমান সুমন।

অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রুহুল আমিন তুহিন। বিশেষ সাধারণ সভায় বর্তমান কমিটির মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বর্ধিত এবং এই সময়ের নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের সিদ্ধান্ত হয়।

সুজন / সুজন

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি