মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই
খেলাধুলার সঙ্গে থাকলে কেউ খারাপ কাজ করতে পারবে না। অন্যায় করতে পারবে না। মাদকাসক্ত হবে না। তাই আমাদের যুব সমাজকে আরও বেশি করে খেলার সঙ্গে থাকার অনুরোধ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ডিএনসিসি ভবনে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও কিরগিজস্তান এই চারটি দেশের অংশগ্রহণে শুরু হতে যাওয়া ‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ম্যানস ভলিবল চ্যালেঞ্জ কাপ ২০২২’ উপলক্ষে কাপ ও লোগো উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএনসিসি মেয়র।
এসময় মেয়র আতিক বলেন, বিজয়ের মাসে আরেকটি যাত্রা শুরু করতে যাচ্ছে ভলিবল। এ খেলা গ্রামীণ ঐতিহ্যের খেলা। হারিয়ে যাওয়া এ খেলাকে ফিরিয়ে আনতে গণমাধ্যমের অনেক ভূমিকা রয়েছে। আমাদের সরকারপ্রধান খেলা পছন্দ করেন, এটা দেশের জন্য সৌভাগ্যের।
তিনি বলেন, ভলিবলে কাতার ইরাক কিংবা চায়নার মতো দেশকে হারিয়েছে এ আমাদের দেশের ভলিবল জওয়ানরা। ভলিবলে এশিয়ার মধ্যে বাংলাদেশ ৫ম স্থান। ভলিবল খেলাকে চলমান রাখতে হবে। ভলিবলকে এগিয়ে নিতে স্কুলভিত্তিক অনূর্ধ্ব-১৬ চালু করা হবে। ভলিবল টিমের উন্নয়নের জন্য ২১ দিন ইরান থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভলিবল নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে।
তরুণ প্রজন্মের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই মন্তব্য করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, মাদকমুক্ত সুন্দর একটি সমাজ গড়তে তরুণদের খেলার প্রতি আগ্রহী হতে হবে। দেশের জনপ্রিয় ও বিশ্ববন্দিত খেলাগুলোর মতো ভলিবলকেও আন্তর্জাতিকভাবে পৌঁছে দেওয়ার লক্ষে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন।
কাপ ও লোগো উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. ইউনুস, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতি তাবিউর রহমান পালোয়ান, ইউনিক গ্রুপের প্রধান নির্বাহী সৈয়দ সানায়ারুল হক, ঐক্য ডটকম ডটবিডির পরিচালক রিফাত কামাল সাঈফ, ডট ইন্টারনেটের মো. মিঠু হাওলাদার প্রমুখ।
প্রীতি / প্রীতি
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান