পত্নীতলায় র্যাবের অভিযানে পাঁচ জন ভূয়া চিকিৎসক গ্রেফতার
নওগাঁর পত্নীতলা উপজেলায় বিভিন্ন বিশেষ চিকিৎসক পরিচয় দানকারী পাঁচ(৫) জন ভূয়া চিকিৎসককে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প।মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে উপজেলা সদর নজিপুর বাজার এলাকা থেকে কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে র্যাব-৫ এর একটি চৌকশ অপারেশন টিম অভিযান পরিচালনা করে পাঁচজন ভূয়া চিকিৎসকসহ চিকিৎসা কাজে ব্যবহৃত বিভিন্ন মেডিকেল,সার্জিক্যাল যন্ত্রপাতি জব্দ করে।গ্রেপ্তারকৃতরা হলেন-পত্নীতলা উপজেলার পুইয়্যা গ্রামের রাজকুমার চৌধুরীর ছেলে শ্রী চপল চৌধুরী (২৬), চকশিবরাম গ্রামের শ্রী ভারুভূষণ সরকারের ছেলে শ্রী গোলাপ কুমার সরকার (৩২), আমবাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবুল কাশেম মিঠু(৩৯), বালুখা পূর্বপাড়া গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে মোশারফ হোসেন রাজু (৩২) এবং শাজিপুর পুরাতন বাজার এলাকার শাহিনুর রহমানের ছেলে গোলাম সারোয়ার সোহান (২৯)।প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৫ দাবি করে আটককৃতরা এমবিবিএস , বিডিএস ডিগ্রী অর্জনের কোন অনুমোদিত কাগজপত্র দেখাতে পারেনি।তারা সকলেই ফার্মেসি দোকানদার। তাদের মধ্যে কেউ ভাঙ্গা হাড়ের সার্জিক্যাল প্লাস্টার করতেন।কেউ মা ও শিশু বিশেষজ্ঞ হিসাবে পরিচয় দিতেন।তারা কয়েক বছর থেকে এমন অনুশীলন করে আসছিলেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নওগাঁর পত্নীতলা থানায় মামলা রজু করা হয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন