ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাবনায় চোরাই ৩৪টি মুঠোফোন, মাদক ও অস্ত্রসহ আটক ৩


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৭-২০২১ বিকাল ৬:২

পাবনায় বিশেষ অভিযানে গোয়েন্দা পুলিশ মোবাইল ফোন চুরিসহ নানা অভিযোগে তিন যুবককে আটক করেছে। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে  চোরাই মুঠোফোন, মাদক ও দেশিয় অস্ত্র জব্দ করা হয়। 
আটককৃতরা হলো-পাবনা সদর উপজেলার সরদারপাড়া এলাকার ওমর ফারুক (২৫), একই এলাকার নাজমুল  হোসেন (৩২) ও বলরামপুর কসাইপট্রি এলাকার তুর্য ইসলাম ওরফে আশিক (১৮)।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের মাঠে এক প্রেস ব্রিফিং এ এ তথ্য জানান পুলিশ সুপার  মোহাম্মদ মহিবুল ইসলাম খান। এসময় এসপি গণমাধ্যমকর্মীদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পাবনা সদরের বলরামপুর এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত তিনজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৪ টি স্মার্টফোন, ১০টি সাধারণ ফোন, দু’টি ধারালো অস্ত্র, ৫শ’ গ্রাম গাঁজা ও একটি  মোটরসাইকেল জব্দ করা হয়। 
পুলিশ সুপারের দাবি, দীর্ঘদিন ধরে জেলায় একটি চোর চক্র বিভিন্ন সময়ে ছিনতাইসহ বিভিন্ন বাসা বাড়ি থেকে  কৌশলে জানালা দিয়ে মোবাইল ফোনগুলো চুরি করে আসছে। আটক তিনজন ওই চক্রেরই সক্রিয় সদস্য। তারা শুধু চুরিই নয়, মাদক কেনাবেচার সাথেও জড়িত। আটককৃতদের মধ্যে ওমর ফারুকের নামে মাদক ও চুরিসহ ৪টি মামলা বিচারাধীন রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের লেহাজতে  পাঠানো হয়েছে।
এ সময় উপাস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, মাসুদ আলম, শেখ জিন্না আল মামুন, সহকারি পুলিশ সুপার রিজুয়ান বিকু, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নানসহ জেলা পুলিশ ও ডিবি পুলিশের অন্যান্য সদস্যরা। 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়