নাচোলে সাঁওতাল জাতিসত্তার লোবান উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে সাঁওতাল জাতিসত্তার কৃষি ফসল কেন্দ্রিক লোবান/নবান্ন উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল তিনটায় নাচোল ইউনিয়নের মহানইল গির্জা প্রাঙ্গনে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমী আয়োজনে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমীর গবেষণা কর্মকর্তা জামিন টুডুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহামেনা শারমিন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাব, গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কালচারাল একাডেমীর নির্বাহী সদস্য চিত্তরঞ্জন সরদার,গ্রাম প্রধান নয়ন হেমব্রম, শিক্ষক সুশীল চড়ে,আদিবাসী নেতা যতীন হেমব্রম, আওয়ামীলীগ নেতা বদিউজ্জামান। বক্তব্যে প্রধান অতিথি বলেন, নবান্ন উৎসব আমাদের বাঙ্গালীর উৎসব। এটি একটি জাতির ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। সরকার নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছেন। তাই আপনাদের উন্নয়নে জন্য মাদক ও বাল্য বিয়েকে না বলতে হবে। নৃগোষ্ঠীর শিক্ষার সহায়তার জন্য সরকার উপবৃত্তিসহ অন্যান্য শিক্ষা উপকরণ দিচ্ছেন। আলোচনা শেষে পিঠা তৈরি উৎসবের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন