ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শিশু ও দু:স্থদের মাঝে রোটারি ক্লাব অব গুলশানের ঈদ উপহার বিতরণ


মো. আলী আবির  photo মো. আলী আবির
প্রকাশিত: ১৫-৭-২০২১ বিকাল ৬:৭
ঈদ উপলক্ষে রাজধানীর কড়াইল বস্তিতে ছিন্নমূল শিশুদের মাঝে এবং বারিধারা ডিওএইচএস এ দু:স্থদের  মাঝে  রোটারি ক্লাব অব গুলশানের সদস্যরা ঈদখাদ্য সামগ্রী বিতরণ করেছেন। 
 
ছিন্নমূল শিশু ওরা। কারও বসবাস রেলওয়ে স্টেশনে, কেউ বেড়ে উঠছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের আশ্রয়কেন্দ্রে। তাদের কাছে ঈদের দিনটিও অন্যসব দিনের মতো সাধারণ। তবে এবার এই শিশুদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে রোটারী ক্লাব অব গুলশান। ঈদের কয়েক দিন আগে আজ বৃহস্পতিবার রোটারি ক্লাব অব গুলশান খাবার তুলে দিয়েছে ছিন্নমূল শিশু ও দু:স্থদের হাতে।
আজ ১৫ জুলাই ২০২১ রাজধানীর কড়াইল বস্তিতে ৬০ জন শিশু-কিশোর ও অসহায় নারীদের  হাতে ঈদ খাদ্য সামগ্রী তুলে দেন।ঈদের আগে এমন ঈদ উপহার পেয়ে উচ্ছ্বসিত শিশুরা ধন্যবাদ জানায় রোটারি ক্লাব অব গুলশান কে।। 
 
শিশু ও অসহায় দু:স্থ নারীদের হাতে ঈদ খাদ্যসামগ্রী তুলে দেন রোটারি ক্লাব অব গুলশানের প্রেসিডেন্ট এবং বর্তমান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি এর সহধর্মিনী নাদিরা মাহমুদ। 
 
ক্লাব প্রেসিডেন্ট নাদিরা মাহমুদ খাদ্য সামগ্রী বিতরণকালে তার বক্তব্যে বলেন, এই করোনকালে সবার ঘরে থাকতে হবে,স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক অবশ্যই সকলকে পড়তে হবে। এই উপহার খাদ্যসামগ্রী তাদের কয়েকদিন ঘরে থাকতে সহায়ক হবে। এসময় সমাজের সকলকে তিনি যার যার জায়গা থেকে সহায়তা নিয়ে এগিয়ে আসতে আহ্বান জানান। 
 
এ সময় আরো উপস্থিত ছিলেন পিপি সালমা হোসেন, রোটারেক্ট প্রেসিডেন্ট সরোয়ার হোসেন,
রোটারেক্ট পিপি সায়েদ নায়েম, রোটারিয়ান ইসমাইল হোসেন মৃধা,রোটারিয়ান কর্নেল ইন্জিনিয়ার আবুল ফজল মোঃ খালেদ (অব:) এবং মোঃ গোলাম কিবরিয়া ভুইয়া। 
 
ঈদ উপলক্ষে শিশু ও দু:স্থদের মাঝে সেমাই, চিনি, গুঁড়ো দুধ, চাল, ডাল ইত্যাদি উপহার দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। 
 
আয়োজকদের একজন রোটারি ক্লাবের পিপি সালমা হোসেন বলেন, ‘আমরা চেয়েছি ঈদের দিন এবং ঈদের কয়েকদিন যাতে ভালো খাবার খেতে পারে এই হতদরিদ্র শিশু ও অসহায় মানুষগুলো।সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা রোটারিয়ানরা সবসময় তাদের পাশে আছি এবং থাকবো।

এমএসএম / এমএসএম

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত

যাত্রাবাড়ীতে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে পুলিশ বক্সে হেনস্তা

শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা

হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!