বাহুবলের মানিকপুর গ্রামে দু'পক্ষের সংঘর্ষে নিহত- ১
হবিগঞ্জের বাহুবলে দু'পক্ষের সংঘর্ষের ঘটনার ১২ দিন পর আব্দুস সালাম নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আবারো এলাকায় উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
ঘটনার ১২ দিন পর মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে আব্দুস সালামের অবস্থার অবনতি ঘটলে পরিবারের লোকজন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আব্দুস সালাম (৫৫) কে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ মাজহার হোসেন নাহিদ তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আবারো দু'পক্ষের মধ্যে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
জানা যায়,গত ৭ ডিসেম্বর বুধবার দুপুরে মানিকপুর গ্রামের আশিক মিয়ার ভাই শফিকুল ইসলাম স্থানীয় হাওরে বোর জমি দেখতে যায়, এসময় গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে মোঃ আবুল কাশেমের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়, একপর্যায়ে আব্দুল গফুর মিয়ার ছেলে আবুল কাশেম তার লোকজন নিয়ে শফিকুল ইসলামকে হাওরে একা পেয়ে বেধড়ক মারধোর করে।
এ ঘটনায় দু'পক্ষের মাঝে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়, বিষয়টি সমাধান করতে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ বিভিন্ন মুরুব্বিরা বিচার শালিসের চেষ্টা করেন।
কিন্ত বৃহস্পতিবার ৮ ডিসেম্বর সকাল ৮ টার দিকে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মহিলা সহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়।
এসময় গুরুতর আহত আব্দুস সালাম, আলা উদ্দিন ও নুরুল মিয়াকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার ১২ দিন পর ২০ ডিসেম্বর মঙ্গলবার আব্দুস সালাম আবারো অসুস্থতা অনুভব করলে পরিবারের লোকজন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে কর্তব্যরত ডাঃ মোঃ মাজহার হোসেন নাহিদের সাথে যোগাযোগ করা হলে তিনি আব্দুস সালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুস সালামকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে আসেন বাহুবল-নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি মোঃ আবুল খয়ের ও বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাস।
এব্যাপারে ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাস সালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা সংবাদ পাওয়ার সাথে সাথেই হাসপাতালে ছুটে যাই এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য যে, গত ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে উপজেলার মানিকপুর গ্রামে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মহিলাসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়। আহতদের মধ্যে ২৭ জনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
এসময় আশংকাজনক অবস্থায় আব্দুস সালাম, আলাউদ্দিন ও নুরুল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং কয়েকজনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
সুজন / সুজন
রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা
বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু
পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার
শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান
নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক
মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন
বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’
টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান
উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড
নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান