ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে স্কুল শিক্ষকদের শাহবাগ অবরোধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১২-২০২২ দুপুর ২:৬

প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করে আসা বেসরকারি স্কুলের শিক্ষক নিবন্ধন পরীক্ষা-এনিটিআরসিএ নিবন্ধনধারীরা এবার শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন। বুধবার (২১ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে নিবন্ধনধারীরা শাহবাগ বারডেম হাসপাতালের সামনে রাস্তায় অবস্থান নেন। এতে রাস্তার যান চলাচল কিছুটা বিঘ্ন ঘটছে, তবে সীমিত পরিসরে যানবাহন চলছে।  

এর আগে চলতি বছরের ৫ জুন থেকে প্যানেল বিত্তিক নিয়োগের দাবিতে শাহবাগ জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের সামনে গণ-অনশন শুরু করে নিবন্ধনধারীরা। আজ বুধবার তাদের অনশনের ২০০তম দিন চলমান।

অবরোধ করা নিবন্ধনধারীদের সঙ্গে কথা বললে তারা জানান, আমরা অনেকদিন ধরে শাহবাগে প্যানেল ভিত্তিক  চাকরি দাবিতে গণঅনশন করে আসছি। কিন্তু আমাদের দাবিকে তোয়াক্কা না করে আবারও গণবিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। আমাদের দাবি প্রথম প্যানেল থেকে ক্রমানুসারে সবাইকে চাকরি দিতে হবে। এর আগে গণবিজ্ঞপ্তির নামে কোনো প্রহসন আমরা মেনে নেবো না।

এসময় সড়কে অবস্থান নিয়ে তারা 'সনদ যার, চাকরি তার','প্যানেল ভিত্তিক নিয়োগ চাই','প্যানেল নিয়ে দূর্নীতি, মানি না, মানবো না','গণবিজ্ঞপ্তির নামে প্রহসন, মানি না মানবো না' ইত্যাদি বলে শ্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- এক আবেদনে সকল নিবন্ধনধারী চাকরি প্রত্যাশীদের প্যানেল ভিত্তিক নিয়োগ দিতে হবে; সকল নিবন্ধনধারীদের স্ব স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখতে হবে এবং ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তির অন্তর্ভুক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করতে হবে।

প্রীতি / প্রীতি

সৌদিতে চাকরির প্রলোভনে মানবপাচার, সিআইডির হাতে গ্রেপ্তার ১

নজরুলের চেতনায় মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান

উত্তরায় তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী ছাত্রী সংবর্ধনা

নজরুলকে স্মরণে ডিএনসিসির সব অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে করার ঘোষণা

পুলিশের ছত্রছায়ায় মাদক কারবারিরা সেল্টারের অভিযোগ

শিশু হাসপাতালে মোবাইল চুরি, আনসারের তৎপরতায় হাতেনাতে আটক যুবক

সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা পল্লব ঢাকায় গ্রেফতার

রংপুরে একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা এবং সুষ্ঠু বিচার দাবি জিএম কাদেরের

মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রিয়জনের যত্নে পাশে দিয়ামনি ই কমিউনিকেশন ও মেডিক্যালস বিডি

রাসুল (সা.)-এর সুন্নাহ ও আদর্শ জীবনভিত্তিক বাস্তবায়নের আহ্বান

রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ,সম্পাদক ড. জিয়া