চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১
কুমিল্লার চৌদ্দগ্রামে বুধবার (২১ ডিসেম্বর) সকালে কাভার্ডভ্যানের ধাক্কায় মো: জহিরুল ইসলাম জহির (২৮) নামে এক পথচারী নিহত হয়েছে। নিহত জহির নোয়াবাজার বেকারীর মালিক ও উপজেলার বাতিসা ইউনিয়নের পাটানন্দী পূর্বপাড়ার হাজী জয়নাল আবেদীনের বড় ছেলে। শেষ খবর পাওয়া পর্যন্ত বুধবার বা’দ জোহর নোয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাযা এবং বা’দ আসর নিহতের নিজবাড়ীতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘বুধবার সকাল আনুমানিক সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষমান জহির নামে এক পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। কাভার্ডভ্যানের চালক ও হেলপার পলাতক রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে’।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied