কৃষিতে পলির উপকারিতা
কৃষক মাঠের ফসল উৎপাদনে আগাছার হাত থেকে রক্ষা পেতে পলিমালচিং পদ্ধতির ব্যবহার ব্যাপক ভুমিকা রাখছে। বিশেষ করে কৃষক সবজি চাষে এর ব্যবহার দিন দিন প্রসার ঘটাচ্ছেন। পলি ব্যবহারে জমিতে কোন প্রকার আগাছা জন্মাতে পারেনা এবং মাটিতে যথেষ্ট পরিমানে পানি থাকে একারনে ফসল ভালো। কৃষিঅফিস ও প্রান্তিক কৃষকরা বলেন, পলির দাম একটু বেশী হলেও উপকার যথেষ্ট।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের প্রান্তিক কৃষক আবু ইয়াহিয়া মন্ডল অন্যের দেখে এবছর প্রায় ৫ বিঘা জমিতে পলিমালচিং পদ্ধতি ব্যবহার করছেন। তিনি জমিতে তরমুজ, বেগুন, টমেটো, পেঁপে, সীম, মরিচ, করোলা, শসা ও লাউসহ বিভিন্ন সবজি চাষব করেন ফলনো ভালো হয়েছে। ১ বিঘা জমিতে ১ হাজার মিটার পলি বিছাতে হয় বাজারে এর দাম ৮ থেকে ১০ হাজার টাকা। একবার পলি বিছিয়ে জমি চাষ ছাড়াই শুধুমাত্র সার ও কীটনাশক প্রয়োগ করে পর পর ৩ বার ফসল উৎপাদন করা যায় বলেন আবু। বালিঘাটা ইউপির কোকতারা গ্রামের কৃষক মনির হোসেন বলেন, জমিতে ভালো ফলনের আশায় আমরা যে সার ও কীটনাশক ব্যবহার করে থাকি তার অধিকাংশই খেয়ে ফেলে আগাছা। জমির এসব আগাছা পরিস্কারে শ্রমিককে যত টাকা দিতে হয় সেতুলনায় পলির দাম অনেক কম বলেন মনির। ৩ বছর যাবৎ পলি ব্যবহার করে জমিতে বিভিন্ন প্রকার সবজি চাষ করে লাভবান হয়েছি বলে জানান তিনি। আওলাই ইউপির ভাড়াহুত গ্রামের তরমুজ চাষী আজমল হোসেন বলেন, আগাছার অত্যাচারে বেশী দামের পলির ব্যবহার করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান বলেন, এ পদ্ধতিতে মাটির আদ্রতা বজায় থাকায় ফসল ভালো এতে কৃষক লাভবান হয়। আগাছা জন্মাতে না পারায় মাঠের ফসলে কৃষকের দেওয়া সার শতভাগ কাজে লাগে ফলে উৎপাদন ভালো হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন
হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়
গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা
Link Copied