ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

অভয়নগরে ভোটার তালিকা হালনাগাদ সমন্বয় কমিটির মতবিনিময়


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২২-১-২০২৫ বিকাল ৫:৫০

যশোরের অভয়নগরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমন্বয় কমিটির আহবায়ক জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ তানভীর জামান, সদস্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান, ভবদহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইকবাল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, শেখ তৈয়েবুর রহমান, সহকারী নির্বাচন কর্মকর্তা অসীম কুমার পাল প্রমুখ। সভায় উপজেলা সমন্বয় কমিটির কার্যপরিধি সম্পর্কে আলোচনা ও মতবিনিময় করা হয়। 
জানা গেছে, নতুন ভোটার হিসেবে যারা তালিকায় অর্ন্তভূক্ত হতে ইচ্ছুক তাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারির পূর্বে হতে হবে। গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ছবিসহ হালনাগাদ ভোটার তালিকা সংগ্রহের কাজ শুরু হয়েছে। কোনো প্রকার সমস্যা হলে সমন্বয় কমিটির সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ