ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বাকেরগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ২২-১-২০২৫ বিকাল ৫:৫৬

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর  ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দেলোয়ার হোসেনের কন্যা জান্নাতুল ফেরদৌস (১৫) মরদেহ উদ্ধার করেছেন বাকেরগঞ্জের থানা পুলিশ। ২২ জানুয়ারি বুধবার সকাল ১০ টায় দেলোয়ার হোসেনের বাড়ি থেকে জান্নাতুল ফেরদৌসের মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে বাকেরগঞ্জ থানার এস আই সবিতা রানী দাস পুলিশের একটি টিম নিয়ে এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। নিহত জান্নাতুল ফেরদৌসের পিতা দেলোয়ার হোসেন জানান, সকালবেলা বাড়ির সামনে বাগানে একটি আম গাছের ডালের সাথে জান্নাতুল ফেরদৌসীর গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার মা। এরপর আম গাছ থেকে লাশ উদ্ধার করা হয়। আমার মেয়ে জান্নাতুল ফেরদৌস আমেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। প্রায় সময় সন্ধ্যার পরে পাশের বাড়িতে টিভি দেখতে যেত। গতকাল সন্ধ্যার পর থেকে ঘরের বাইরে থাকায় আমরা মনে করেছি পাশের বাড়ি টিভি দেখতে গিয়েছে। এরপর গভীর রাতে বাসায় না ফিরলে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও সন্ধান পাওয়া যায়নি।সকালবেলা দেখি বাড়ির সামনে আম গাছের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত জান্নাতুল ফেরদৌস লাশ। তবে আমরা এখনো জানিনা আমার মেয়ে আত্মহত্যা করেছে না কেউ তাকে হত্যা করেছে। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে অষ্টম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ