ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামরাইয়ে দুই ইটভাটায় চিমনি ধ্বংস,১০লাখ টাকা জরিমানা


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২২-১-২০২৫ বিকাল ৫:৫১

ঢাকার ধামরাইয়ে দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে ১০লাখ টাকা জরিমানাসহ চিমনি ধ্বংস করে কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশে অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ জানুয়ারি) বিকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি জানান ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইলিয়াস মাহমুদ। এর আগে দুপুর থেকে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে নবগ্রাম এলাকায় এই অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী।
অভিযানে নাছিমা ব্রিকসকে ৫লাখ টাকা ও  মদিনা ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানাসহ তাদের চিমনি ভেঙে গুড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী জানান, ধামরাই উপজেলার ২টি অবৈধ ইটভাটায় পরিবেশের এবং জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০ লাখ টাকা জরিমানাসহ ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এ সময়ে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোছা জেসমিন আক্তার,পরিদর্শক নয়ন কুমার রায়, এসএম মনজুর উল আলমসহ র‍‍্যাব,পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন