রামুতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক
কক্সবাজারের রামু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) রাত পৌনে ১১টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পশ্চিম উমখালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এসআই অনুপ কুমার ধর ও সঙ্গীয় ফোর্স এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় দক্ষিণ মিঠাছড়ি বাজারে জনৈক মো. আলমের দোকানের সাটার ভেঙে ডাকাতির চেষ্টা করছিল একদল ব্যক্তি। বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩৮ ইঞ্চি লম্বা একটি কিরিচ, ১৯ ইঞ্চি ধারালো একটি দা, ৩৩ ইঞ্চি লোহার একটি শাবল এবং ১২ ইঞ্চি কাঠের বাটযুক্ত একটি হাতুড়ি। আটককৃতরা সবাই রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের বাসিন্দা। তারা হলেন— মো. সাহাব উদ্দিন (২৬), পিতা মৃত সুলতান আহমদ; মাহফুজুর রহমান জুয়েল (১৯), পিতা মনসুর আলম; এবং মাকসুদুল হাসান জিহাদ (১৯), পিতা আজিজুল হক।
রামু থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
Aminur / Aminur
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ