ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা আপাতত বন্ধের সিদ্ধান্ত নেই : গণশিক্ষা সচিব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১২-২০২২ দুপুর ৪:০

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহম্মদ বলেছেন, পঞ্চম শ্রেণিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা চলবে। আপাতত এ পরীক্ষা বন্ধের কোনো সিদ্ধান্ত নেই। আজ দুপুরে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন 'এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব)' নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। 

সচিবালয়ে আয়োজিত এ সভায় ইরাব সভাপতি অভিজিৎ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আকতারুজ্জামান।

গণশিক্ষা সচিব অনুষ্ঠানে আরও বলেন, বৃত্তি পরীক্ষা এমসিকিউ ও এমসিকিউ এর আদলে চার-পাঁচ লাইনের সংক্ষিপ্ত-উত্তরে নেওয়া হবে। কোন নোট-গাইড পড়ে পরীক্ষায় উত্তর করা যাবে না। নোট-গাইড থেকে প্রশ্নও করা যাবে না। কেউ প্রশ্ন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃত্তি পরীক্ষার্থী শিক্ষার্থীদের নোট-গাইড বাদ দিয়ে পাঠ্যবই অনুসরণ করার পরামর্শ দেন সচিব।

ফরিদ আহাম্মদ বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে ফের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হবে। অনলাইনে এই আবেদন করা যাবে। 

সচিব বলেন, ৩৭ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে। ইতিমধ্যে আরও ১০ হাজার সহকারি শিক্ষকের পদ শূন্য হয়েছে। আগামী বছর ফের সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করা হবে। তবে সেটি বিভাগভিত্তিক ক্লাস্টারভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগামী ২০২৫ সালের মধ্যে মোট প্রায় এক লাখ শিক্ষক নিয়োগ দেয়া হবে। 

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ইরাব উপদেষ্টা রাকিব উদ্দিন, সহ-সভাপতি নূরুজামান মামুন, যুগ্ম-সম্পাদক নাজিউর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক মুরাদ হুসাইন, দপ্তর সম্পাদক রাহুল শর্মা, কার্যনির্বাহী সদস্য বিভাষ বাড়ৈ প্রমুখ উপস্থিত ছিলেন। শিক্ষা বিষয়ক সাংবাদিকদের অপর সংগঠন বিইআরএফ সাধারণ সম্পাদক এসএম আব্বাসও এতে অংশ নেন।

প্রীতি / প্রীতি

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে