ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিংগাইরে ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ আটক ৩ ডাকাত


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ১৫-৭-২০২১ রাত ১১:১৯

মানিকগেঞ্জর সিংগাইরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদিসহ হাতে নাতে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ। গত বুধবার দিবাগত রাত দেড় টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা পুলিশ বক্সের নিকটে ফোর্ডনগর সড়কের পুরাতন পাওয়ার প্ল্যান্টের সামনে পাকা রাস্তা হতে তাদের আটক করা হয়। আটককৃত ডাকাতরা হচ্ছে, সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের সোনাটেংরা গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে ফালু ওরফে ফালান (৩৮), একই উপজেলার বলধারা ইউনিয়নের পারিল খৈয়ামুড়ি গ্রামের সোনা মিয়ার ছেলে মহিদুর রহমান ওরফে শামীম (২৭) এবং একই উপজেলার জামির্ত্তা ইউনিয়নের ডিগ্রীচর ধাইরাপাড়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে আসলাম (৪২)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির উদ্দেশ্য নিয়ে সরঞ্জামাদিসহ ৩ সদস্যের একটি ডাকাত দল ধল্লা পুলিশ বক্সের অদূরে ফোর্ডনগর সড়কের পুরাতন পাওয়ার প্ল্যান্টের সামনে পাকা রাস্তার ওপর অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সিংগাইর থানার ৩ উপ পরিদর্শক (এসআই) আলমগীর, আব্দুর রহিম ও তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের হাতে নাতে আটক করেন। 
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষ্যে গরুর ট্রাক ও গৃহে ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ডাকাতির উদ্দেশ্যে ৩ ডাকাত সরঞ্জামাদিসহ ফোর্ডনগর সড়কের পুরাতন পাওয়ার প্ল্যান্টের সামনে পাকা রাস্তায় অবস্থান করছে। তাৎক্ষনিকভাবে ৩ অফিসারকে নির্দেশ দিলে সঙ্গীয় ফোর্স নিয়ে সরঞ্জামাদিসহ ৩ ডাকাতকে আটক করতে সক্ষম হয়। এছাড়াও ডাকাতির কাজের জন্য  ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, ১ টি কাঠের তৈরী হকষ্টিক এবং ১ টি লোহার রড জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার আটককৃতদের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত করে আদালতে পাঠানো হয়। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত