ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

শরীয়তপুরে গায়েবি কর্মকান্ডে শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত


ভেদরগঞ্জ প্রতিনিধি  photo ভেদরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১-১২-২০২২ বিকাল ৫:৩২
শরীয়তপুর সদর উপজেলার ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন এন্ড কলেজের গায়েবী কর্মকাণ্ডে শতাধিক শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারেনি। অভিযোগ উঠেছে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থী ও অভিভাবকদের অনুমতি ছাড়াই নিজ প্রতিষ্ঠানকে প্রথম পছন্দে রেখে অনলাইনে ভর্তির আবেদন করে রাখেন। শিক্ষা বোর্ড দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে আবেদনের সুযোগ করে দিলে শিক্ষার্থীরা তাদের পছন্দের কলেজে ভর্তির আবেদন করতে পারবে। নয়তো এই পর্যায়ে শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে তাদের পছন্দের কলেজে ভর্তি হতে পারবে না।
একাধিক শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা যায়, ২০২২ সালে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন এন্ড কলেজ এসএসসি পরীক্ষায় যে সকল শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছে তাদের কলেজে ভর্তির আবেদন অনলাইনে করতে হবে। সে ক্ষেত্রে ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ভর্তির আবেদন করতে হবে। আবেদনের শুরুর দিনেই ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন এন্ড কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থী ও অভিভাবকদের না জানিয়ে নিজ কলেজকে প্রথম পছন্দের তালিকায় রেখে অনলাইনে আবেদন করে রাখেন। শিক্ষার্থীরা যখন তাদের পছন্দের কলেজে ভর্তির জন্য আবেদন করতে যায়, তখন অনলাইনে তাদের আবেদন গ্রহণ না করে ইতোপূর্বে আবেদন করা হয়েছে মর্মে নোটিশ আসে।
 
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, চলতি বছর এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০৪ জন শিক্ষার্থী এসএসসিতে কৃতকার্য হয়েছে। কলেজে ভর্তির আবেদন শুরু হওয়ায় অনলাইনে আবেদনের জন্য তারা যায়। আবেদন ফরম পূরণ করে নিশ্চিত করা হলে অনলাইন সার্ভার তা গ্রহণ করে না। অনলাইন থেকে ফিরতি মেসেজে জানানো হয় ইতোপূর্বে আবেদন করা হয়েগেছে। সেখানে ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিটিশন এন্ড কলেজকে প্রথম পছন্দ দেখায়। পছন্দের তালিকায় অন্য যে কলেজের নাম দেখায় সেসব কলেজের আদো কোন অস্তিত্ব আছে কিনা তাও জানি না।
শিক্ষার্থী অভিভাবকরা জানায়, প্রতিযোগিতার শিক্ষায় সন্তানদের একটা ভালো কলেজে ভর্তি করার সুযোগ রইল না। এ কলেজে ভর্তির জন্য আবেদন করে রেখেছে। আমরা তা জানতাম না। এখন অন্য কলেজে ভর্তির আবেদন করতে পারছিনা। এ কলেজ শাখায় কোন শিক্ষক নাই। তাছাড়া সন্তানরা এ কলেজে ভর্তি হতে চায় না। কলেজ কর্তৃপক্ষের লোভের কারণে সন্তানদের পড়ালেখা মনে হয় বন্ধ হয়ে যাবে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ কবিরাজ আব্দুল খালেক বলেন, আমাদের মধ্যে এ কাজ কেউ করেনি। শিক্ষার্থীরা এ কলেজে ভর্তি হতে না চাইলে তাদেরকে জোর করা হবে না। পরবর্তীতে ভর্তির সুযোগ দিলে তখন অন্য কলেজে ভর্তি হতে পারবে।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহীদ হোসেন বলেন, এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা আমার কাছে ফোনে অভিযোগ করেছে। তাদের লিখিত অভিযোগ করতে বলেছি। কলেজের অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকদের সাথে আলাপ হয়েছে। তারা অভিযোগ অস্বীকার করে। কেউ লিখিত অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা যাবে।

এমএসএম / এমএসএম

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক