ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

পত্নীতলায়  বাস-মোটরসাইকেল মুখোমুখি  সংঘর্ষে স্কুল ছাত্রের মৃত্যু


পত্নীতলা সংবাদদাতা photo পত্নীতলা সংবাদদাতা
প্রকাশিত: ২১-১২-২০২২ বিকাল ৬:৫০

নওগাঁয় যাত্রীবাহী বিআরটিসি বাস-মোটরসাইকেল সংঘর্ষে রাব্বি (১৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এসড়ক দূর্ঘটনাটি ঘটে বুধবার দুপুরের দিকে নওগাঁর পত্নীতলায়। নিহত স্কুল ছাত্র রাব্বি পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়নের গাহন কবিরাজ পাড়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে ও গাহন উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালে এসএসসি পাশ করে দেশের বিভিন্ন কলেজে এইচএসসিতে ভর্তির আবেদন করেছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রাব্বি মোটসাইকেল নিয়ে উপজেলার নজিপুর বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে নজিপুরের দিকে আসা একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটসাইকেলে থাকা রাব্বি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকাই তার মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সুজন / সুজন

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন

কাউনিয়াডেঙ্গুয় প্রতিরোধে জনসচেতনতার ডাক, ৩ মাস চলবে বিশেষ কর্মসূচি