ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ঝিনাইদহে হিড সংস্থার টমেটো বীজ ও চারা নিয়ে লাভবান হচ্ছে কৃষক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১২-২০২২ রাত ৮:২৭

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ৮ নং ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের বিউটিফুল জাতের টমেটো চাষ করে লাভবান হচ্ছেন। ওই এলাকার কৃষকদের মডেল কৃষিতে রুপান্তর করতে কাজ করে চলছে হেলথ এডুকেশন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট হিড সংস্থা। টমেটা চাষ করে রীতিমতো সাড়া ফেলেছেন পুরো এলাকায়। টমেটা চাষ করে ব্যাপক সফলতাও পেয়েছেন কৃষকরা।

কৃষক মোহাম্মদ শিহাব উদ্দিন শুভ জানান, টমেটো চাষ করে সফলতা পাচ্ছি। ৩০ শতক জমিতে চাষ করছেন টমেটো। বাজারে দাম বেশ ভালো। আগে টমেটো উৎপাদন হলেও হিড সংস্থা থেকে বীজ ও চারা সংগ্রহ করে চাষাবাদ করে বেশ লাভবান হচ্ছেন। আগামীতে আরো বেশি পরিমাণ জমিতে টমেটো চাষ করবেন তিনি।  

হেলথ এডুকেশন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট হিড সংস্থার সভাপতি মো: জিল্লুর রহমান বলেন- ৮ নং চাঁদপুর ইউনিয়ন এলাকার কৃষকগণ হেলথ এডুকেশন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট হিড সংস্থা থেকে বীজ ও চারা সংগ্রহ করে চাষাবাদ করে বেশ লাভবান হচ্ছেন। বাজারেও এর ব্যাপক চাহিদা রয়েছে। হিড সংস্থার বীজের অঙ্কর উদগম ক্ষমতা ৮৫ থেকে ৯০ শতাংশ। আমরা চাই ঝিনাইদহ জেলার সকল কৃষকের উন্নায়নে সকল ধরণের উন্নত জাতের বীজ ও চারা সরবরাহ করতে। এর ফলে এই এলাকার কৃষকরা লাভবান হবেন। হিড সংস্থা চাই কৃষকের মুখে হাসি ফুটাতে। এজন্য আমাদের প্রতিষ্ঠানের কাজ চলমান রয়েছে।

এ বিষয়ে হরিণাকুন্ড ৮ নং চাঁদপুর উপসহকারী কৃষি অফিসার রামেন্দু কুমার বিশ্বাস বলেন, কৃষকগণ হেলথ এডুকেশন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট হিড সংস্থা থেকে টমেটো বীজ ও চারা সংগ্রহ করে চাষাবাদ করে বেশ লাভবান হচ্ছে। আমি নিয়মিত ওই ক্ষেত পরিদর্শন করি এবং পরামর্শ প্রদান করছি। কৃষক বিউটিফুল জাতের টমেটো চাষ করে বেশ খুশি। বাসুদেবপুর গ্রামের কৃষক মোহাম্মদ শিহাব উদ্দিন শুভ বিউটিফুল জাতের টমেটো চাষ করেন ৩০ শতক জমিতে। টমেটোর ক্ষেত পরিদর্শন কালে দেখা যায় টমেটো বেশ ভালো হয়েছে এবং ফলনও বেশ ভালো। এ পর্যন্ত টমেটো বিক্রয় করেছে ২০ হাজার টাকা। গাছে আরো ৫০ মনের মত বিদ্যমান আছে। টমেটোর দাম ও বেশ ভালো হওয়াতে কৃষক আশা করছেন আগামী দিনে ওই জমিতে থেকে আরো ৪০ হাজার টাকা আসবে। আগামীতে আরো বেশি পরিমাণ জমিতে টমেটো চাষ করবে বলে জানিয়েছেন কৃষকরা।

সুজন / সুজন

রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা