ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বিজয় বাস্কেটবলের নারী-পুরুষ দুই ক্যাটাগরিতেই চ্যাম্পিয়ন স্বাগতিক ইডিইউ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১২-২০২২ দুপুর ১:৫৭

ঘরের মাঠের ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে (চবি) হারিয়ে ‘বিজয় আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল টুর্নামেন্ট ২০২২’ এর শিরোপা জিতে নিলো ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)। ইডিইউ স্পোর্টস ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টে ছেলেদের পাশাপাশি মেয়েরাও অংশ নেয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নারী-পুরুষ মিলিয়ে মোট ১৪টি দল এতে অংশ নেয়। মেয়েদের ক্যাটাগরিতে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইডিইউ টিম।

২০ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে টুর্নামেন্টের দুই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামে এ টুর্নামেন্টের। গত ১৬ ডিসেম্বর শুক্রবার বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। তিনি বলেন, সবক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও অগ্রযাত্রা সুনিশ্চিত করছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। অচলায়তন ভেঙে নারীরা আজ এগিয়ে আসছে। ইডিইউ তাদের এ সম্ভাবনাকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। কেবল পড়াশোনাতেই নয়, একইসাথে বিভিন্ন এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজ এবং খেলাধূলায়ও ইডিইউ শিক্ষার্থীদের সবরকম সুযোগ-সুবিধা দিচ্ছে।

উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান বলেছেন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যেই নিজস্ব মাঠ আছে, যেখানে টুর্নামেন্ট ছাড়াও সারা বছরই নানা রকমের খেলা হয়ে থাকে। এছাড়া শিক্ষার্থীদের ফান এক্টিভিটির জন্য স্লিপার, হুভার হুইল এবং নানা ইনডোর গেমসেরও ব্যবস্থা আছে। নারীরাও যাতে নানা ধরনের ইনডোর-আউটডোর স্পোর্টসে আগ্রহী হয়ে ওঠে, আমরা তার জন্য সুযোগ-সুবিধা দিয়ে থাকি। ফাইনাল ম্যাচে ইডিইউর শিক্ষার্থীরা বিপুল উৎসাহ-উদ্দীপনায় অংশগ্রহণ করে। নিজেদের দলকে সমর্থন দিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে অংশ নেয়। এছাড়া ইডিইউর শিক্ষক ও কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে