পবিপ্রবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ক্যাম্পাসে রণক্ষেত্র
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি ঘোষণা করায় পবিপ্রবি ছাত্রলীগ আনন্দ মিছিল বের করে । আনন্দ মিছিল শেষে পবিপ্রবির প্রথম গেটে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে হল ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক গোলাম রাব্বিকে মারধর করলে সে গুরুতর আহত হয়। তাকে পবিপ্রবি হেলথ কেয়ারে ভর্তি করা হয়।
মঙ্গলবার হামলার জেরধরে বুধবার রাত সাড়ে ৮টার সময় বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটে পবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি, পদবঞ্চিত ছাত্রলীগ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে শুরু হয়। এসময় উভয়পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করে। এতে প্রায় ২০জন আহত হয়। আহতদের মধ্যে সোহেল রানা, মোঃ জাহিদ, মোঃ সানিউল ইসলাম,মোঃ জয়,মোঃ মেহেদী, জাহিদ হাসান,রাফসানকে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ারে ভর্তি করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম সাগর বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক আমাকে এবং মেহেদী হাসান তারেককে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে। আমি এবং সাধারণ সম্পাদক সকলকে নিয়ে একত্রে কাজ করার জন্য আহবান করি, কিন্তু তারা আমার আহ্বানে সাড়া না দিয়ে ১৪ই ডিসেম্বর এবং ১৬ই ডিসেম্বর আলাদা আলাদাভাবে কার্যক্রম পরিচালনা করে। আজকের রাতে স্থানীয় পদবঞ্চিত ছাত্রলীগ বহিরাগতদের নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপর হামলা করলে আমাদের ২০জন ছাত্রলীগ কর্মী আহত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সন্তোষ কুমার বসু বলেন, ছাত্রলীগের কমিটির দৌড়ে অনেকেই থাকেন কিন্তু সবাই তো পদ পাবেন না, যারা পদ পেয়েছেন এবং যারা পাননি তাদেরকে আমরা একত্রে কাজ করার জন্য বলছি তারপরও আজকের অনাকাঙ্খিতভাবে সংঘর্ষ হয়। আহতদের বিশ্ববিদ্যালয় হেলথ কেয়ারে ভর্তি করা হয়। পরিস্থিতি শান্ত রাখতে ক্যাম্পাসে বিপুলসংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে এখনো বিক্ষোভ মিছিল চলছে।
এমএসএম / এমএসএম
মেহেরপুর ইছাখালী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশী কৃষক আটক, দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী-
নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ
উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
মোহনগঞ্জে হাতুড়ে দন্ত চিকিৎসকের কাছে মাড়ির মাংস কাটার পর কিশোরের মৃত্যু
এক ঘটনার জেরে অন্ধকারে নেত্রকোণার মুকিমপুর, পুরো গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্নের অভিযোগ পল্লী বিদ্যুতের
প্রাণনাশ ও সন্তান অপহরণের হুমকির অভিযোগ, আদালতে মামলা
হাজিরহাট নির্বাচন ঘিরে ‘গ্রিন সিগনাল’ গুঞ্জন, যা বললেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক পটিয়ার সাজ্জাদ হোসেন
নিষিদ্ধ যুবলীগনেতা মোজাম্মেল চৌধুরীর তৎপরতায় সক্রিয় পশ্চিম সাতকানিয়ার যুবলীগ
রক্ষণাবেক্ষণের অভাবে লুট হয়ে গেল ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত মিনি স্টেডিয়াম, দাঁড়িয়ে রয়েছে শুধু অবকাঠামো
চাঁপাইনবাবগঞ্জে দাখিল পরীক্ষায় ৪ মাদ্রাসার পাসের হার শূন্য
এসএসসিতে লাকসামে চমক দেখালেন নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়