বীর মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণ করা হবে : মেয়র আতিক
বীর মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, যত বীর মুক্তিযোদ্ধা আছেন তাদের নামে বিভিন্ন ফলক ও সড়কের নামকরণ করা হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফার্মগেট খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটোরিয়ামে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, আমরা যদি বীর মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করতে পারি তাহলে নিজেদের সম্মান বোধ করবো। প্রত্যেকটি সড়কে বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের কাজ শুরু করেছি। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। যতজন বীর মুক্তিযোদ্ধা আছেন তাদের নামে সড়কের নামকরণ করতে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পারবে সেই ব্যক্তি (মুক্তিযোদ্ধা) কী ছিলেন, কী করেছেন দেশের জন্য।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দেখিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন একটি রুম বরাদ্দ দিয়েছে। এখানে তারা বসতে পারবেন। তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রাখা হবে।
বীর মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণের কথা উল্লেখ করে মেয়র আতিক বলেন, বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থান ১০ বছরের জন্য দেওয়ার দাবি জানানো হয়েছে যারা দেশ স্বাধীন করেছেন তারা কী ১০ বছরের চুক্তি নিয়েছেন? তারা ১০ বছরের জন্য চুক্তি নেননি। ঢাকা উত্তর সিটি করপোরেশন সব কবরস্থান বীর মুক্তিযোদ্ধাদের জন্য অবমুক্ত ঘোষণা করছে। বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের জন্য কবরস্থানগুলো অবমুক্ত থাকবে। তাদের কোনো ফ্রি দিতে হবে না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান প্রমুখ।
প্রীতি / প্রীতি
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান