ভেদরগঞ্জে কৃষিজমিতে অবাধে পুকুর খনন
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নে কৃষিজমিতে চলছে অবাধে পুকুর খনন। পুকুর খননে কৃষির ধ্বংসযজ্ঞ চললেও প্রশাসন যেন কিছুই দেখছে না। নামমাত্র কিছু অভিযান চালালেও প্রভাবশালীরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।
বুধবার সরেজমিনে দেখা যায়, ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নের নারায়নপুর বাজার সংলগ্ন বিস্তীর্ণ কৃষি জমির এক পাশ থেকে এক্সকাভেটর লাগিয়ে পুকুর খনন করছেন নারায়নপুর ইউনিয়নের ইমরান মুন্সী ও মেম্বার বাদল রাড়ী। অবৈধভাবে অবাধে তিনি পুকুর খনন করাচ্ছেন এবং মাটি ইটভাটায় বিক্রি করছেন। তবে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন পুকুর খনন এলাকায় অভিযান পরিচালনা করলেও কোনো সুফল আসেনি তাতে।
ওই এলাকার কৃষক জালাল মোড়ল জানান। অবৈধভাবে কৃষি জমি কেটে পুকুর খনন করে পাশে আমার কৃষি জমি নষ্ট করে দিয়েছে ইমরান মোড়ল। প্রশাসন আসার পরেও তারা কোনোভাবেই বন্ধ করছে না কৃষিজমির এই ধ্বংসযজ্ঞ।ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, জেলা প্রশাসকের নির্দেশে আমরা উপজেলার বিভিন্ন জায়গায় কৃষিজমিতে পুকুর খনন করতে দেখে পুকুরের মালিকসহ গাড়ির চালককে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছি। নারায়নপুর ইউনিয়ন অভিযানে গিয়ে ওখানে যেয়ে আমরা ভেকু পাইনি। ওখানে বাসুকুড়ি নামে একটা লোক জানালেন এই জমির মালিকানা নিয়ে উনি মামলা করেছেন বিআরএস রেকর্ড সংশোধন করার জন্য। বর্তমান রেকর্ডে মালিক সাবেক ইউপি চেয়ারম্যান । সে ইউপি মেম্বার বাদল রাড়ির কাছে জমি বিক্রি করেছে। বাদল রাড়ি ইটভাটার কাছে মাটি বিক্রি করছে। জমির মালিকানা দাবিদার বাসুকুড়ি, থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। তবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
Link Copied