ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় বীর, জাতীয় নেতা আব্দুর রাজ্জাকের ১১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২২-১২-২০২২ বিকাল ৫:৪৭

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রাজ্জাকের ১১তম মৃত্যুবার্ষিকী। আব্দুর রাজ্জাক ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ের অন্যতম ছাত্রনেতা ছিলেন। তিনি আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। মৃত্যুর পূর্বাবধি তিনি শরীয়তপুর-৩ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য এবং পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছেন দেশবাসী। এরই মধ্যে আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদ ও আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন ঢাকার বনানী কবরস্থানে আজ সকাল ৯টায় পুষ্পস্তবক অর্পণ ও মিলাদ মাহফিল আয়োজন করে এবং ডামুড্যায় উপজেলা আওয়ামী যুবলীগ,সেচ্ছাসেবকলীগ ও ছাত্র লীগের উদ্যোগে   জাতীয় বীর জাতীয় নেতা আব্দুর রাজ্জাক এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম নেতা আব্দুর রাজ্জাক ১৯৪২ সালের ২ মে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৮ সালে ডামুড্যা মুসলিম পাইলট হাইস্কুল থেকে ম্যাট্রিক ও ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে সম্মানসহ এমএ ডিগ্রি নেওয়ার পর এলএলবি ডিগ্রি নেন।

পিতা ইমাম উদ্দিন ও মাতা আখফাতুননেসার ঘর আলো করা ছেলেটির রাজনীতিতে হাতেখড়ি ছাত্রজীবনেই। পড়াশোনার পাশাপাশি ঢাবি’তে জনপ্রিয় ছিলেন আব্দুর রাজ্জাক। এর সুবাদে ১৯৬৫-৬৭ সালে ফজলুল হক হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি।

দেশের জাতীয় রাজনীতিতে একজন সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেন বয়স ৩০ পেরোনোর আগেই। ১৯৬২ সালে শিক্ষা আন্দোলন, ৬৪’র ছাত্র আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানে অন্যতম ভূমিকা রেখেছেন প্রয়াত এই নেতা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দুইবার। ১৯৬৯ সালে আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান হন।

১৯৭০ সালের প্রাদেশিক পরিষদের ভোট দিয়ে শুরু হয় আব্দুর রাজ্জাকের নির্বাচনি জয়যাত্রা। ১৯৭৩, ১৯৯১, ১৯৯৬ ও ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন আব্দুর রাজ্জাক। মহান মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীতে অন্যতম ভূমিকা পালন করেন আব্দুর রাজ্জাক।

এমএসএম / এমএসএম

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক