নাচোলে বিট পুলিশিং ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচলে বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নাচোল রেলস্টেশন প্লাটফর্মে ৭ নম্বর বিটের কর্মকর্তা এসআই আতোয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ গোপাল কুমার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, পৌর কাউন্সিলর মতিউর রহমান, মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম ও হেলাল উদ্দিন, নাচোল উপজেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার ও সমাজসেবক বাবুল আক্তার।
এছাড়া উন্মুক্ত আলোচনার বক্তব্য রাখেন- ক্রীড়া সংগঠক খাইরুল ইসলাম, ইউনুস আলী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর সভার লাইসেন্স পরিদর্শক আহসান হাবিব।
বক্তারা চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ট্রেনের ছাদে, ইঞ্জিনে ও বাফারে ভ্রমনে প্রতিরোধ, অবৈধভাবে চেইন পুলিং প্রতিরোধে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন। এছাড়া প্ল্যাটফর্মের মোটরসাইকেল চলাচল বন্ধ অযথা ঘোরাফেরা না করার জন্য সতর্ক করেন।
সুজন / সুজন
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন