ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে চোরাই শ্যালো মেশিনসহ গ্রেফতার ৩


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ২৩-১২-২০২২ দুপুর ১২:৩৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে তিনটি চোরাই শ্যালো মেশিনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।   

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর গ্রামের খায়ের খন্দকারের ছেলে আজিজ খন্দকার (২০), সদর ইউনিয়নের বরাশুর গ্রামের হাসা শেখের ছেলে জীবন শেখ (২০) ও মৃত হাসিবুর রহমান শেখের ছেলে মো. আব্দুল্লাহ শেখ (১৮)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম জানান,  বৃহস্পতিবার ভোরে ভ্যানে করে তিনটি চোরাই শ্যালো মেশিনসহ তিনজন ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছিলো। এসময় টহল ডিউটিতে থাকা থানার উপ-পরিদর্শক শাহ আলম তাদের দেখে সন্দেহ হলে সঙ্গীও ফোর্স নিয়ে তাদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকারোক্তি দেয় যে মেশিনগুলো চুরি করা। পরে তিনি তাদের থানায় নিয়ে আসেন। পরবর্তীতে খবর পেয়ে চুরি হওয়া শ্যালো মেশিনের মালিকরা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিলে তাদের নামে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ