ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

লামার ফাঁসিয়খালীতে পাহাড় কেটে মাটি বিক্রি


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ২৩-১২-২০২২ দুপুর ৪:৫২
পৃথিবীর লোহডন্ড বলা হয় পাহাড় কে প্রকৃতির ভারসাম্য রক্ষায় যার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বান্দরবান জেলার লামা উপজেলা ৩নং ফাঁসিয়া খালী ইউনিয়নের ২নং ওয়ার্ড পাগলির আগা নামক স্থানে, গত এক বছর যাবত পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছে সাহ আলম নামে এক ব্যক্তি, ঘটনা স্থলে গিয়ে জানা যায় প্রতি মিনি ড্রমপার পিকআপ ৫০০ টাকা দামে বিক্রি করেন অভিযোগ রয়েছে, শাহ আলমের ব্যাক্তি মালিকানাধীন পাহাড় অবৈধ ভাবে বিক্রি করচ্ছে বিভিন্ন মহলে। তারা সিন্ডিকেট করে পরিকল্পিতভাবে উজার করা হচ্ছে পাহাড়ের বনভূমি ও গাছপালা।
 
অভিযোগের সত্যতা স্বীকার করে শাহ আলম বলেন, পাহাড় আমার মালিকানাধীন। আমি গরিব মানুষ আমার বিরুদ্ধে নিউজ করিয়েন না, আপনারে যা করার আমি করবো। স্থানীয় সচেতন মহল জানান, যেভাবে নির্বিচারে ও অপরিকল্পিতভাবে পাহাড় কাটা হচ্ছে তা জনজীবনে হুমকি স্বরূপ। পাহাড়ের তলে কিংবা পাহাড়ে যেসব বাড়িঘর রযেছে তা ভারী বর্ষণে যেকোনো মুহূর্তে ধসে যেতে পারে। এতে ব্যাপক প্রাণহানির আশংকাও রয়েছে।  
 
স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন  সকালের সময় কে বলেন, পাহাড় কাটা বেআইনি কিনা তা আমাদের জানা নেই। এ বিষয়ে কেউ আমাদের অবহিত করেনি। অনেকেই পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করেছে। বিনা বাঁধায় মাইলের পর মাইল পাহাড় সাবাড় করা হয়েছে। পাহাড় কাটার বিষয়ে আমাদের যথাযথ জ্ঞান না থাকায় আমরা আমাদের পারিবারিক প্রয়োজনে পাহাড় অংশ কাটা শুরু করলেও এখন তা বন্ধ করে দিয়েছি। 
 
স্থানীয় প্যানেল চেয়ারম্যান কুতুব উদ্দিন মিয়া যুগান্তরকে বলেন, বিগত ১ বছর ধরে পাহাড় কাটা শুরু করেছে। যখন পাহাড় কাটার বিষয়টা আমার নজরে আসে তখন আমি লামা থানাকে অবিহিত করি। থানার ওসি (অফিসার ইনচার্জ) সাহেব পুলিশের একদল প্রতিনিধি পাঠায়ে তখন কাজ বন্ধ করে দেন। কিছু দিন বন্ধ তাকলেও পরে টিকই রাতে পাহাড় কাটা শুরু করে দেন।
 
পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারি পরিচালক মোঃ ফখর উদ্দিন চৌধুরী বলেন, পাহাড় কাটার কোনো ছাড় নাই। আমরা তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, পাহাড় কাটা সম্পূর্ণ বেআইনি। আমি উপজেলা নির্বাহি অফিসার ও লামা থানাকে বলে দিচ্ছি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য।
 

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা