ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

ফরিদপুরে বাড়ির দেয়াল ভাঙ্গার ও প্রাণ নাশের অভিযোগ


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৩-১২-২০২২ বিকাল ৫:৫৫
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের নিবাসী ইয়াসমিন আক্তার , স্বামী মোস্তফা কামাল মোক্তাদীর  বসত বাড়ির বাউন্ডারী ওয়াল বৃহস্পতিবার (২২শে ডিসেম্বর) সকালে ভেঙ্গে দিয়েছে প্রতিবেশী আনোয়ার হোসেন মুসা , কামরুল ইসলাম , উভয়ের পিতা মোসলেম খান গংরা।  ইয়াসমিন আক্তার  প্রতিবাদ করায় তাকে ও তার পরিবারকে হুমকি প্রদাণ করেছে বলে চরভদ্রাসন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন । 
এ বিষয়ে অভিযুক্ত কামরুল ইসলাম জানান , বিষয়টি আমাদের পারিবারিক রাস্তা নিয়ে । আমরা যে রাস্তা দিয়ে চলাচল করি ঐ রাস্তার উপরে ইয়াসমিন আক্তার ওয়াল দিয়ে আমাদের চলাচল বন্ধ করে দেন । এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঐ ওয়াল ভেঙ্গে দেন তবে প্রাণ নাশের ও হুমকির বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন । আমরা তাদের কোন প্রাণ নাশের হুমকি দেই নাই । 
থানায় কার কাছে অভিযোগটির তদন্তে আছে  জানতে চাইলে বাদী ইয়াসমীন আক্তারের স্বামী মোস্তফা কামাল মোক্তাদীর জানান , আমার স্ত্রীর অভিযোগটির তদন্তের জন্য লিখিত অভিযোগের কাগজটি  চরভদ্রাসন থানার এস আই প্রবীরের নিকট আছে ।  তিনি আরো জানান , এ বিষয়ে ০৬/১১/২২ ইং তারিখে ফরিদপুরের বিজ্ঞ অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে মোকাদ্দমা করিলে বিজ্ঞ আদালত চরভদ্রাসন থানাকে নালিশী তফসিল ভিক্ত জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বলা হয় এবং ০৯/০১/২০২৩ ইং তারিখ পর্যন্ত পরবর্তী আদেশের জন্য ধার্য করা হয়েছে । 
এ বিষয়ে চরভদ্রাসন থানার এস আই প্রবীর জানান , ইয়াসমীন আক্তারের তদন্তের জন্য কোন অভিযোগের কাগজ আমি হাতে পাই নাই । পেলে বিস্তারিত জানাতে পারবো । 

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে দুই ড্রেনম্যানকে অস্ত্রের মুখে বেঁধে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি

লাকসামে মহামান্য ১০ম সংঘরাজ জ্যোতিপাল মহাথের’র ২৪তম মহাপ্রয়ান বার্ষিকী অনুষ্ঠিত

রাঙ্গামাটির গর্জনতলী এলাকায় বলাকা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মান্দায় বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ বাইকে আগুন

মালটা ভিজে, শুকানো লাগতো বলে কৃষকদল নেতার গাঁজা সেবন

সুবর্ণচরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জে সংবাদ প্রকাশের পর ‘বেপরোয়া’ প্রতিপক্ষ, নিরাপত্তাহীনতায় আইনজীবী'র পরিবার

জুতার র‍্যাকে টাকা যশোরে ডিবি অভিযানে ইয়াবাসহ কারবারি আটক

তাড়াশে দুই ছেলের বিরুদ্ধে বাবার মিথ্যা মামলা

মোহনপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

রায়গঞ্জে অবৈধ ভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ, দুইজনকে কারাদণ্ড

নাগরপুরে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প এবং শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান

র‍্যাবের হাতে হুমা বাহিনীর সদস্য সন্ত্রাসী সুজন গ্রেফতার