ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

'পাঁচশ ব্যাগ রক্তদান' উদযাপন করলো হিউম্যানিটি ব্লাড সেল


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ২৩-১২-২০২২ রাত ১০:৪৭

"পাঁচশ ব্যাগ রক্তদান" সম্পন্ন করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন 'হিউম্যানিটি ব্লাড সেল, কুষ্টিয়া"। দিনটিকে স্মরণীয় করে রাখতে কেক কেটেছে সংগঠনটির সদস্যরা। শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়ার উজানগ্রাম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক রাজিবুল ইসলামসহ অর্ধশতাধিক স্বেচ্ছাসবক উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, আমরা বহুল প্রতীক্ষিত ৫০০ ব্যাগ রক্তদানের মাইলফলক অতিক্রম করেছি। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের সংগঠনটির স্বেচ্ছাসেবকদের দেড়বছরেরও বেশি সময়ের সাধনা, আবেগ-ভালোবাসা, হাজারবার হাসপাতালের বেডে ছুটে চলা এবং অসংখ্য মানুষের জীবন বাঁচানোর অনুভূতি। মানুষের জীবন বাঁচানোর অনুভূতি এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি হোক আমাদের একমাত্র অনুপ্রেরণা। এই প্রত্যয় নিয়ে সকল রক্তদাতা এবং স্বেচ্ছাসেবকের প্রতি আগামীদিনেও এই মহৎ প্রচেষ্টা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে ‘রক্তদানে করিনা ভয়, সকল বাঁধা করবো জয়’ স্লোগানে যাত্রা শুরু করে হিউম্যানিটি ব্লাড সেল। প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছায় রক্তদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে সংগঠনটি।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে