রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যবহারিক পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীরা দেখে রুম থেকে ১৬টি যন্ত্রপাতি উধাও
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের ব্যবহারিক কক্ষ থেকে শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার ১৬টি যন্ত্রপাতি চুরি হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীরা চুরির বিষয়ে জানতে পারেন।
ভুক্তভোগীরা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের কারুশিল্প ডিসিপ্লিনের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের স্নাতকোত্তর ফাইনাল পরীক্ষা চলছে। আজ তাদের "উড কোলাজ" বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ছিল। চুরি হয়ে যাওয়া প্রতিটি যন্ত্রপাতির মূল্য ২৫০০ থেকে ৪০০০ টাকার মধ্যে।
এ ঘটনায় প্রহরীরা একে অপরকে দোষারোপ করছে। জানা যায়, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলাউদ্দিন আলাল, দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত সুকুর আলী, রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত জামিল ইরফান ও নুর ইসলাম প্রহরীর দায়িত্বে থাকেন। গতকাল শুক্রবার সুকুর আলী দায়িত্ব পালনকালে দুপুর ৩টার দিকে দরজার তালা ভাঙা দেখতে পান। পরে তিনি সকালের প্রহরী ও শিক্ষকদের বিষয়টি জানান।
শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবারের পরীক্ষা পর আজ শনিবার সকালে পরীক্ষা দিতে আসেন। তারা রুমে ঢুকে দেখতে পায় তাদের ব্যবহারিক যন্ত্র গুলো উধাও। এসব যন্ত্রপাতির মধ্যে রয়েছে ড্রিল মেশিন ২টি, জিস্কো মেশিন ৬ টি, গ্রান্ডার মেশিন ৮টি। এছাড়া ৭টি হাতুড়ি ও ৭ টি গ্যাসের ছোট স্প্রে-মেশিনও চুরি হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, গতকাল (২৩ ডিসেম্বর) প্রহরীরা বুঝতে পারে রুমের তালা ভাঙ্গা। কিন্তু তারা আমাদের জানায়নি। আমারা পরীক্ষা দিতে এসে দেখি আমাদের যন্ত্রপাতি চুরি হয়ে গিয়েছে।
এ বিষয়ে গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক টিএনএম নুরুল মোদ্দাসের চৌধুরী বলেন, পরীক্ষা যথারীতি চলবে। বিভাগের পক্ষ থেকে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক আসাবুল হককে একাধিকবার ফোন করা হলেও, তিনি রিসিভ করে নি।
প্রীতি / প্রীতি
পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?
টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ
ন্যাচার ইনডেক্স র্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি
ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প
ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী
ঈদ ও গ্রীষ্মকালীন উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে পাবিপ্রবি
পোষা প্রাণী পালনে কেন আগ্রহী হচ্ছে নতুন প্রজন্ম?
সহকারী অধ্যাপক আমির হোসেন ডিআইইউ'র বর্ষসেরা শিক্ষক নির্বাচিত
পবিপ্রবির উপ-উপাচার্য হেমায়েত জাহানকে ‘অবাঞ্ছিত’ ঘোষনা করে মানববন্ধন
গবির ভেটেরিনারি শিক্ষার্থীদের পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম পরিদর্শন
টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি
শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ -ইবি ভিসি