চৌদ্দগ্রামে ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক ইত্তেফাক’ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত, দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক, প্রয়াত সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়া, চৌদ্দগ্রামের কৃতি সাংবাদিক মরহুম আব্দুস সোবহান ও ইত্তেফাকের সাবেক চৌদ্দগ্রাম প্রতিনিধি মানিক মিয়ার জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) সকালে দৈনিক ইত্তেফাকের ৭০ বছরে পদার্পণ উপলক্ষে হোটেল ডলি রিসোর্টে আয়োজিত কেক কাটা, আনন্দ র্যালী ও আলোচনা সভায় দৈনিক ইত্তেফাকের চৌদ্দগ্রাম প্রতিনিধি মাহবুবুর রহমান মিয়াজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক রূপসী বাংলার চৌদ্দগ্রাম প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক এম এ কুদ্দুস, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল রিপন, দৈনিক দিনকালের চৌদ্দগ্রাম প্রতিনিধি আব্দুল মান্নান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, বাংলা টিভির জেলা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার।
চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি আবু বকর সুজন ও ‘সাপ্তাহিক চৌদ্দগ্রাম’ এর নির্বাহী সম্পাদক এমদাদ উল্যাহর পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম মডেল কলেজের অধ্যক্ষ টিপু সুলতান, সাংবাদিক কামাল হোসেন নয়ন, মনোয়ার হোসেন, এম এ আলম, মুহা. ফখরুদ্দীন ইমন, খোরশেদ আলম, ইয়াছিন ফারুক ভূঁইয়া, জসিম উদ্দিন নিলয়, আবুল কাশে মন্ডল, ইউসুফ মজুমদার, আব্দুর রব লাভলু, মোখলেছুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা সৈনিক লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা যুব মহিলা আওয়ামীগের সহ-সভাপতি রহিমা আক্তার শিল্পী, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস প্রমুখ।
প্রীতি / প্রীতি
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন