এসএসসির পুনর্নিরীক্ষার ফল প্রকাশ
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ঢাকা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ১০৯ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। শনিবার (২৪ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন স্কুলের ৩৬ হাজারের বেশি শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করেন। আবেদনকৃতদের মধ্যে ফেল থেকে পাস করেছেন ১০৯ জন। এছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েঠেছন ১০৯। সর্বমোট ৭২৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
এর আগে গত ২৮ নভেম্বর এসএসসি ও সমমানে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মোট ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। জিপিএ-৫ পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল যে, প্রাপ্ত ফলাফলে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে বোর্ড চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনঃনিরীক্ষণ সুযোগ পাবেন। ফল পুনঃনিরীক্ষণের জন্য ২৮ নভেম্বর থেকেই আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা, চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।
সুজন / সুজন
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন