ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে বর্নাঢ্য আয়োজনে ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২৪-১২-২০২২ বিকাল ৬:৩৭

পটুয়াখালীর দুমকিতে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভা, কেক কাটা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ উপলক্ষে দুমকি উপজেলা পরিষদ চত্বর থেকে সকাল ১০টায় বাদ্য-বাজনাসহ এক বর্নাঢ্য রেলী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে কেক কাটা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন  ইত্তেফাকের দুমকি উপজেলা সংবাদদাতা অধ্যক্ষ জামাল হোসেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক ইত্তেফাকের পটুয়াখালী জেলা সংবাদদাতা ও সাবেক জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুমকি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহাবুবুর রহমান, কৃষি কর্মকর্তা মেহের মালিকা, অধ্যাপক আসাদুজ্জামান, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ খান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ প্যাদা, আতাউর রহমান খান, প্রধান শিক্ষক আলমগীর হোসেন ও নাসিমা সিকদার, এবং বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম প্রমুখ।

এসময় দুমকি উপজেলার সমাজসেবক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ‌, শিক্ষক ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে শিক্ষা, কৃষি, মৎস্যসহ বিভিন্ন ক্যাটাগরীতে সফল উদ্যোক্তা ও অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

সুজন / সুজন

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ