বর্ণাঢ্য ও জমকালো আয়োজনে
চুয়াডাঙ্গায় দৈনিক ইত্তেফাকের ৭০তম জন্মদিন উদযাপন
চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য ও জমকালো আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক আজ ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।
জন্মদিন উদযাপন উপলক্ষে গতকাল শনিবার বেলা সাড়ে এগারোটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। আমন্ত্রিত অতিথি এবং চুয়াডাঙ্গার সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব চত্বরে ফিরে আসে।
কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের হলরুমে শোভাযাত্রা উত্তর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ-আল মামুন। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, প্রাচীন এবং ঐতিহ্যবাহী দৈনিক পত্রিকা ইত্তেফাক। এ পত্রিকাটি তার নিজস্ব উজ্জ্বলতায় দীর্ঘ পথ অতিক্রম করে আজও গৌরবময় উজ্জ্বলতার স্বাক্ষর রেখে চলেছে নিজস্ব স্বকীয়তায়। আরোহন করেছে শেকড় থেকে শিখরে।
পুলিশ সুপার তার পেশাগত দায়িত্বের কথা উল্লেখ করে আরো বলেন, পুলিশ এবং সাংবাদিকের কাজ অনেকটা একই রকম। সাংবাদিকরা অনেক তথ্য ও উপাত্ত দিয়ে সমাজের দর্পণ হিসাবে যে সংবাদগুলো পরিবেশন করে থাকে, তা অনুকরণ করে পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমাজের নানা অন্যায়, অবিচার ও জুলুমের প্রতিকার করে সমাজকে সাধারণ মানুষের আবাসযোগ্য করে গড়ে তোলে।
তিনি বলেন, এই পত্রিকাটির প্রতিষ্ঠাতা মরহুম তোফাজ্জল হোসেন মানিক মিয়া আমার জেলার (ঝালোকাঠি) কৃতি সন্তান। তাই এই পত্রিকা এবং পত্রিকা সংশ্লিষ্ট মানুষগুলোকে নিয়ে আমি অহংকার করি। জনাব তোফাজ্জল হোসেন নিজে যেমন আপন আলোয় উদ্ভাসিত হয়েছিল এ পত্রিকার মাধ্যমে, তেমনি এই পত্রিকাটিও এদেশের সামাজিক ও রাজনৈতিক আন্দোলনকে বেগবান করেছে তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে। বিশেষ করে ১৯৫৪'র নির্বাচন ,১৯৬৬ ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামে বাঙালি ও বাংলার মুখপাত্র হয়ে সংবাদ পরিবেশন এর মাধ্যমে দেশে ও বিদেশে জনমত গঠন করেছে । যা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে বেগবান করার পাশাপাশি চূড়ান্ত স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই পতিথযশা পত্রিকা দৈনিক ইত্তেফাক।
আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চুয়াডাঙ্গার বিশিষ্ট শিক্ষা অনুরাগী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট সেলিম উদ্দিন খান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চ্যানেল আই ও জনকণ্ঠ প্রতিনিধি রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ফজলে রাব্বি সাগর ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল আশরাফ।
দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তরুণ সাংবাদিক রুবাইত বিন আজাদ সুস্থিরের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- দৈনিক প্রথম আলোর সাংবাদিক শাহ আলম সনি, এন টিভি প্রতিনিধি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের দামুড়হুদা প্রতিনিধি মনিরুজ্জামান ধীরু প্রমূখ।
আলোচনা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহ- সাধারণ সম্পাদক ইসলাম রকিব। আলোচনা অনুষ্ঠান শেষে ৭ পাউন্ড ওজনের জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন প্রথমে দৈনিক ইত্তেফাকের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রুবাইত বিন আজাদের মুখে কেক তুলে দেন। এরপর পর্যায়ক্রমে প্রধান অতিথি উপস্থিত সকল সাংবাদিকদের মুখে কেক তুলে দেন।
সুজন / সুজন
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন