পঞ্চগড়ে বিএনপির গন মিছিলে পুলিশের বাধা, সংঘর্ষে আহত অর্ধশত নিহত ১
পঞ্চগড়ে বিএনপির গন মিছিলে পুলিশের বাধা, ধাওয়া পাল্টা ধাওয়ায় এক বিএনপি নেতা নিহত হয়েছে।নিহত আব্দুর রশিদ আরেফিন (৫১) ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ সময় ১০ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৫০ জনের ও বেশি আহত হন। শনিবার বিকাল ৩টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে গন মিছিল বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ কমপক্ষে ৫০ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে এবং শটগান ব্যবহার করলে ও পুলিশ গুলি করার কথা অস্বীকার করেছেন।
নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের বাড়ি পঞ্চগড়ের বােদা উপজেলার পাথরাজ এলাকায়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি নেতাকর্মীরা গণমিছিল বের করলে পুলিশ বাঁধা দেয়। এক পর্যায়ে দলীয় কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়। পুলিশ বিএনপি নেতা-কর্মীদের লক্ষ্য করে শতাধিক রাবার বুলট, শটগান ও টিয়ারশেল নিক্ষেপ করে। বিএনপি নেতা-কর্মীরাও ইট পাটকেল নিক্ষেপ করে।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল জানান,আমাদের শান্তিপূর্ন কর্মসূচিতে পুলিশ বাঁধা দিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি ঘােলা করছে। পুলিশ রাবার বুলেট নিক্ষেপ ও শটগান চালায় এতে আমাদের একজন নেতা নিহত ও অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।
পঞ্চগড় সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.তৌফিক আহম্মেদ একজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কিভাবে মারা গেছে তা এখনো নিশ্চিত করে বলা যায়না। তবে ময়নাতদন্তের পর জানা যাবে।
পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা জানান, আব্দুর রশিদ নামে এক ব্যক্তি মারা যাওয়া বিষয়ের সাথে আজকের ঘটনার কোন সম্পর্ক নাই।আমরা কােন গুলি করিনি। তাই গুলিতে মারা যাওয়ার প্রশই উঠেনা। আমরা বলেছি শান্তিপূর্ণভাবে মিছিল করতে কিন্তু তারা লাঠিসোটা, ইটপাটকেল নিয়ে এসেছে এবং আমাদের উপর ইটপাটকেল ছুড়ছে। তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ারসেল ছুড়েছি। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied