ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে অবৈধ ড্রেজার ব্যবসার দ্বন্দে ব্যবসায়ীকে কুপিয়ে জখম


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৫-১২-২০২২ দুপুর ১:৪৫
মাদারীপুরে ড্রেজার ব্যবসার দ্বন্দের জেরে এক কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আশঙ্কজনক অবস্থায় তাকে পাঠানো হয়েছে রাজধানীর পঙ্গু হাসপাতালে। এই ঘটনায় পারেভজ খাঁ নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার সকাল ৮টার দিকে শহরের দরগাশরীফ এলাকায় এ ঘটনা ঘটে। আহত জামাল হাওলাদার (৫৫) সদর উপজেলার মহিষেরচর গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে ও চৌরাস্তা এলাকার কাঁচামাল ব্যবসায়ী। এদিকে অভিযুক্ত পারেভজ খাঁ ও শাওন খাঁ শহরের রকেটবিড়ি এলাকার আনু খাঁ’র ছেলে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের আড়িয়াল খাঁ নদে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে পারভেজ খাঁ ও তার ছোটভাই শাওন খাঁ। শনিবার রাতে কে বা কাহারা তাদের ড্রেজারের কয়েকটি পাইপ ভেঙ্গে ফেলে। এরইজেরে সকালে শহরের চৌরাস্তা থেকে পুরানবাজারে ভ্যানযোগে মালামাল আনতে যাবার সময় দরগাশরীফ এলাকায় পারভেজ ও শাওনের লোকজন জামালের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় জামালের দুইহাতের রগ কর্তণ করা হয়। ব্যবসায়ীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় জামালকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে সদর মডেল থানা পুলিশ। আটক করা হয় একজনকে। পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবী করে এই ঘটনার বিচার দাবী করেছেন স্বজনরা।
 
আহত জামালের স্ত্রী জানান, পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। এই ঘটনার বিচার দাবী করছি। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী সকালের সময়কে জানান, দীর্ঘদিন ধরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধ বালু উত্তোলন করে আসছে পারভেজ ও শাওন। তাদের ড্রেজারের পাইপ ভেঙ্গে ফেলার জেরেই রোববার সকালে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে, অভিযোগ দিলে মামলা রেকর্ড করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু