এক সপ্তাহের মধ্যে ৪১ তম বিসিএসের ফল
লকডাউন শিথিল হওয়ার ১ সপ্তাহ সময় পেলেই ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা যাবে বলে জানিয়েছেন সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।
শুক্রবার ফলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ফল প্রকাশের কাজ শেষ পর্যায়ে থাকার সময় লকডাউনের সিদ্ধান্ত আসে। সেজন্য ফল প্রকাশ পিছিয়ে গেছে। তবে ঈদের পর লকডাউন শিথিল করা হলে ৫-৭ দিনের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে।
তিনি বলেন, আমরা ফল প্রকাশের একটি তারিখ নির্ধারন করেছিলাম। সে অনুযায়ী আমাদের সব কাজ দ্রুত শেষ করা হচ্ছিল। তবে কাজ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে দেশে লকডাউন ঘোষণা করা হয়। সেজন্য ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। বিভিন্ন সময় লকডাউনের ঘোষণা আশায় ৪১তম বিসিএস প্রিলির ফল বাধাগ্রস্ত হয়েছে। তবে লকডাউন শিথিল করার পর আমরা যদি ৫-৭ দিন সময় পাই তাহলে ফল প্রকাশ করা যাবে।
এর আগে গত ১৪ জুন কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নুর আহমেদ বলেন, ফল প্রকাশে আমাদের চেষ্টা অব্যাহত আছে। এটির কার্যক্রমও চলমান রয়েছে। তবে ফল প্রকাশে আরও এক মাস সময় লাগতে পারে। এক্ষেত্রে জুলাইয়ের আগে সম্ভব নয়।
তিনি বলেন, করোনার কারণে কাজের গতি কিছুটা স্থির রয়েছে। পাশাপাশি একাধিক বিসিএস ক্যাডার, নন ক্যাডার নিয়ে কার্যক্রম চলছে। কর্মকর্তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা চেষ্টা করছি শিগগিরই ফল দেওয়ার জন্য। তবে প্রার্থীদের কমপক্ষে আরও এক মাস অপেক্ষা করতে হতে পারে। আশা করছি জুলাইয়ের মাঝামাঝি আমরা ফল প্রকাশ করতে পারব।
সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারের শূন্য পদে প্রার্থী নিয়োগ দিতে গত বছরের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। চলতি বছরের ১৯ মার্চ ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩২৩ জন, সাধারণ ক্যাডারে মোট ৬৪২ জন; প্রফেশনাল ও টেকিনিক্যাল ক্যাডারে ৬১৯ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জনসহ মোট দুই হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
প্রীতি / প্রীতি
ডিআইইউতে চীনা ভাষা ও সংস্কৃতিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেকৃবির শিক্ষার্থীদের টিম
বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড