ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

শাহীন কলেজের সামনে চলন্ত সিঁড়ি বসছে : মেয়র


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১২-২০২২ দুপুর ২:২৭

শিক্ষার্থী ও পথচারীদের সুবিধার্থে রাজধানীর তেঁজগাওয়ে বিএএফ শাহীন কলেজসংলগ্ন ফুটওভার ব্রীজে বসছে অত্যাধুনিক এস্কেলেটর (চলন্ত সিঁড়ি)। রোববার (২৫ ডিসেম্বর) এক্স শাহীন এসোসিয়েশন ঢাকা (ইসাদ) এর পুর্নমিলনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এই ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ।

তিনি বলেন, আমি নিজেও গর্বিত শাহীন। ঢাকায় যতগুলো কলেজ আছে, তারমধ্যে শাহীন কলেজ হল মাল্টিপ্লেক্স। এই মাঠে আমরা বাস্কেটবল, ভলিবল খেলেছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বিদ্যার্জন সহজ, কিন্তু সুশিক্ষা অর্জন করা সহজ নয়। শাহীন কলেজ থেকে আমরা সে ‘শিক্ষা’ অর্জন করেছি। বড়দের শ্রদ্ধা করা, ছোটদের ভালবাসার যে শিক্ষা সেটি পেয়েছি। শাহীন স্কুল আমাকে আজকের অবস্থানে আসতে সাহায্য করেছে।

ডিএসসিসি মেয়র বলেন, এই স্কুল থেকে আমরা যা শিখেছি, এই ঋণ শোধ করতে পারব না। শেখ কামাল ভাই এই স্কুল থেকে পড়াশোনা করেছেন। তিনি যে ক্রীড়া অন্তপ্রাণ সেটি এখান থেকে শিখেছেন। পাশাপাশি মানুষের ভালবাসার যে গুণ সেটি আমরা এখান থেকে পেয়েছি।

তিনি বলেন, একটা ল্যাবেরটরি করে দিয়েছি, ৪র্থ শ্রেণির কর্মচারীদের প্যান্ডেমিক চলাকালীন খাবার নিশ্চিত করেছি। ইসাদের মেম্বারদের মধ্যে যদি কেউ মারা যায়, তাদের সন্তানদের আমরা সহায়তা দিয়ে আসছি।

মেয়র আরও বলেন, ২০১৭ সালে আমরা বলেছি, আমরা শাহীন ক্লাব করেছি। এবং এটি বাস্তবে পরিণত করেছি। ক্লাবটা করা হয়েছে যারা বিভিন্ন শাহীন স্কুল থেকে পড়াশোনা করেছি, সব শাহীন স্কুলের শিক্ষার্থীরাও এই ক্লাবের মেম্বার হবে। এছাড়া, গ্রুপ ক্যাপ্টেন এবং এভোব যারা হবে তারা শাহীন কলেজের সম্মানিত সদস্য হবেন।

এ সময় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে মেয়র বলেন, ক্লাবের জন্য ৮০ হাজার স্কয়ার ফিট জায়গা চাই এবং শেখ কামালের নামে একটা লাইব্রেরি বা একটি স্থাপনার নামকরণ করতে চাই।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বলেন, আমি এখানে আসতে পেরে আনন্দিত। এখানকার ব্যবস্থাপনা, শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে ধন্যবাদ জানাই। প্রতিষ্ঠার শুরু থেকেই শাহীন কলেজ মানসম্পন্ন শিক্ষার জন্য প্রশংসা পেয়ে আসছে। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও এই প্রতিষ্ঠান ভূমিকা রেখেছে। একজন শিক্ষক একজন সামাজিক পথ-প্রদর্শক। শিক্ষকরা হল বাতির মতো। যারা নিজেদের আলো দিয়ে অন্যদের আলোকিত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএএফ শাহীন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল জাহিদুর রহমান, ইসাদের প্রাক্তন সভাপতি ও উপদেষ্টা জিয়া শামসি, বিএএফ শাহীন কলেজের প্রিন্সিপাল গ্রুপ ক্যাপ্টেন এ কে এম আব্দুর রাজ্জাক। 

প্রীতি / প্রীতি

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি