কাশিয়ানীতে বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ইজিবাইকের যাত্রী আমানুল্লাহ বিশ্বাস (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। এর মধ্যে ইজিবাইকের চালকের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাট্টাইধোবা এলাকায় দুলাল সাহা স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমানুল্লাহ বিশ্বাস উপজেলার বাথানডাঙ্গা গ্রামের আব্দুল বিশ্বাসের ছেলে। আহতরা সবাই একই পরিবারের সদস্য। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক শরিফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর বাথানডাঙ্গাগামী একটি ব্যাটারি চালিত যাত্রীবাহী ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং আমানুল্লাহ নামে এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়।
এসময় ইজিবাইকের চালকসহ ৪ জন আহত হয়েছেন। এরা ভাটিয়াপাড়া মামাবাড়ি থেকে নিজেদের বাড়ি বাথানডাঙ্গা যাচ্ছিল।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied