ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

শরীয়তপুরে বোমা বানানোর সময় বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু


ভেদরগঞ্জ প্রতিনিধি  photo ভেদরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১২-২০২২ দুপুর ৩:৩৯
বুধবার নিজের বাড়িতে বোমা তৈরির সময় তিনি আহত হন। পরে স্বজনরা ঘটনার দিন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
 
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান শনিবার রাতে দ্য ডেইলি স্টারকে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ইমরান খালাসি (২৬) উপজেলার চরধুপুরিয়া চরকান্দি গ্রামের শামসু খালাসীর ছেলে। বুধবার দুপুরে নিজ বাড়িতে বোমা তৈরির সময় তিনি আহত। বিস্ফোরণে তার ঘরের টিনের চাল উড়ে যায়।
 
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। তার বিরুদ্ধে জাজিরার থানা পুলিশ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে। মামলায় ইমরানসহ ৪ জনকে আসামি করা হয়েছে। বাকি ৩ আসামি হলেন ইমরানের ভাই স্বপন খালাসি, সহযোগী বাচ্চু চৌকিদার ও নুর জামাল সিকদার। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
 
পুলিশের সূত্রগুলো জানায়, আগামী ২৯ ডিসেম্বর জাজিরার মূলনা ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইমরান খালাসি বোমা বানাতে পারদর্শী ছিলেন। গ্রামের রাজনৈতিক নেতাদের সঙ্গে তার সখ্যতা ছিল। বিক্রির উদ্দেশ্যে তিনি বোমা বানাচ্ছিলেন।

এমএসএম / এমএসএম

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক