ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে ওসি’র অশালীন আচরণ


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ২৫-১২-২০২২ দুপুর ৪:১৪

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে অশালীন আচরণ করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম। রোববার বেলা ১২ টার দিকে বকশীগঞ্জে একটি ডাকাতির ঘটনায় বক্তব্য নিতে থানায় যাওয়া হলে সাংবাদিকদের সাথে ওসি অশালীন আচরণ করেন। এক পর্যায়ে সাংবাদিকদের থানা থেকে বের হয়ে যেতে বলেন ওসি।  হঠাৎ তার এমন অশালীন আচরনে হতভম্ব হয়ে পড়েন উপস্থিত সাংবাদিকরা। 

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে ওসি তরিকুল ইসলাম বলেন,সংবাদ লিখতে হলে ওসির অনুমতি নিতে হবে। আমি আপনাদের সাথে কথা বলতে রাজি না। আপানারা থানা থেকে বের হয়ে যান। আপনাদের আমি কোনও বক্তব্য দিবো না। যা পারেন করেন। এক পর্যায়ে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন ওসি তরিকুল ইসলাম।  

এ সময় বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইত্তেফাক সাংবাদিক এম শাহীন আল আমীন,সাধারণ সম্পাদক কালেরকন্ঠ সাংবাদিক আবদুল লতিফ লায়ন,যুগান্তর সাংবাদিক সরওয়ার জামান রতন,তৃতীয় মাত্রার সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক,সমকাল সাংবাদিক মাসুদ উল হাসান,ভোরের দর্পনের সাংবাদিক মতিন রহমান,দেশের কন্ঠের সাংবাদিক এম এ ছালাম মাহমুদ ও আজকের বসন্ধুরার সাংবাদিক মোহাম্মদ আসাদ উপস্থিত ছিলেন। 

এই ঘটনায় তাৎক্ষনিক প্রতিবাদ সভা করেছে বকশীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সভায় ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক এম শাহীন আল আমীন,আবদুল লতিফ লায়,সরকার আবদুর রাজ্জাক, সরওয়ার জামান রতন,আশরাফুল হায়দার,মাসুদ উল হাসান,এইচ এম মূসা আলী,গোলাম রব্বানী নাদিম,মতিন রহমান,এম এ ছালাম মাহমুদ,একে এম নুর আলম নয়ন, এমদাদুল হক লালন,আল মুজাহিদ বাবু,রাশেদুজ্জামান রনি,মোহাম্মদ আসাদ ও আলমাছ আলী প্রমূখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিকরা। 

এ ব্যাপারে জানতে চাইলে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল বলেন, একজন সরকারি কর্মকর্তা শুধু সাংবাদিক কেনো সাধারণ মানুষের সাথেও অসদাচরণ করতে পারেন না। বিষয়টি আমি দেখবো। 

উল্লেখ্য, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহীনা বেগমের বাসায় শনিবার দিবাগত রাত আনুমানিক ২.৩০ মিনিটের দিকে দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল বাসার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা,স্বর্নালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে যায়। 

বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম জানান,কেন্দ্রীয় আওয়ামীলীগের জাতীয় সম্মেলনের জন্য আমি ঢাকায় ছিলাম। গভীর রাতে ডাকাত দল আমার মা বোনদের জিম্মি করে নগদ ২০ লাখ টাকা ও আনুমানিক ১২০ ভরি স্বর্নালঙ্কার নিয়ে যায়। 

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত