ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে '৩য় ইন্টারন্যাশনাল পাঙাল কনভেনশন’ অনুষ্ঠিত


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২৫-১২-২০২২ দুপুর ৪:৫৮
কমলগঞ্জের আদমপুরের জিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ভারত-বাংলাদেশ প্রতিনিধিদের অংশগ্রহনে মুসলিম মণিপুরি সম্প্রদায়ের ‘৩য় ইন্টারন্যাশনাল পাঙাল কনভেনশন’। রোববার দুপুরে অনুষ্ঠিত এ কনভেনশনে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি। মণিপুরি মুসলিম (পাঙাল) কমিউনিটি অব বাংলাদেশের উদ্যোগে দু`দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতের মনিপুরের ওয়াবগাই বিধানসভার প্রাক্তন বিধায়ক মোহাম্মদ ফয়জুর রহিম, ঢাকার গ্লোবাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনিসুজ্জামান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মেসবাহ কামাল, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী (উপ-সচিব) মোঃ নুরুল ইসলাম, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা: আহমদ হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, অবসরপ্রাপ্ত কর্ণেল মোঃ সালেহ আহমেদ, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।
আয়োজকরা বলেন, ৩য় এ কনভেনশনের মাধ্যমে দু`দেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক ও আর্থসামাজিক উন্নয়ন এবং সর্বোপরি উভয়দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ ও সুসম্পর্ক আরো দৃঢ় হলো।কনভেনশনে ভারতের মণিপুর,ত্রিপুরা ও আসাম রাজ্যের ৫৪ জন ভারতীয় প্রতিনিধি এবং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ