ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ছুটি শেষে পুরনো রূপে রাজধানী 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১২-২০২২ দুপুর ২:৩৪

টানা তিন দিন সরকারি ছুটি থাকায় সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার। এদিন সকাল থেকেই অফিসগামী যাত্রী, কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের গণপরিবহনের পেছনে ছুটতে দেখা যায়। সকাল থেকেই সড়কে ছিল গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের চাপ।

রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালকদের। তারা ছিলেন যাত্রীর অপেক্ষায়। গণপরিবহন, সিএনজিচালিত অটোরিকশায়, ব্যক্তিগত যানবাহনে ও রাইড শেয়ারিং মোটরসাইকেলে করে যে যার মতো ছুটেছেন গন্তব্যে।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর এয়ারপোর্ট রোড, বনানী, সৈনিক ক্লাব, কাকলী, মহাখালী, নাবিস্ক, তেজগাঁও সাতরাস্তা মোড়, শাহবাগ, কাওরানবাজার, বাংলামোটর ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় যানজট দেখা যায়।  

বনানীগামী যাত্রী একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সুখন সরকার বলেন, সকাল থেকে রাস্তায় যানজট। সকালে আমি মিরপুর থেকে বনানীর উদ্দেশ রওনা দিয়েছিলাম আমার পৌঁছাতে সময় লেগেছে প্রায় দেড় ঘণ্টা।  

মতিঝিলগামী যাত্রী ফসাল আহমেদ বলেন, সোমবার সকাল ৯ টার পর থেকে রাস্তায় অনেক যানজট। এ কারণে ইসিবি মাটিকাটা থেকে সিএনজিচালিত অটোরিকশায় ও রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল যেতে চাইছেন না। বাধ্য হয়ে উঠেছি গণপরিবহনে। এখন ভেঙে-ভেঙে বাসে করে যাচ্ছি মতিঝিল।  

বিকল্প পরিবহনের এক কন্ডাকটর মো. জলিল বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র দুটি ট্রিপ মেরেছি। রাস্তায় জ্যাম আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় আরও বাড়তে শুরু করেছে যানজট।  

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক প্রধান) মনিবুর রহমান জানান, রাজধানীতে একেবারে যানজট নিরসন সম্ভব নয়। এর কারণ হলো বিভিন্ন সড়কে সংস্কার কাজ চলে শেষ না হওয়া পর্যন্ত একেবারে যানজট নিরসন হবে না।  

তিনি আরও জানান, টানা তিন দিন ছুটির কারণে আজ রাজধানীতে যানবাহনে চাপ রয়েছে। অফিস ছুটির পরে যানজট কিছুটা কমবে। যানজট নিয়ন্ত্রণ ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন।  

প্রীতি / প্রীতি

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি